নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (০৩ জুন) ভোরে উপজেলার সীমান্ত এলাকা সাতানা গ্রাম থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭১/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা গ্রামস্থ ধান ক্ষেত্রের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ আটক করতে সক্ষম হয়।সীমান্তে পুশইন, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ঢাকার কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা Read more

৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ Read more

কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে Read more

পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল
পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাক-ভারত উত্তেজনা চরমে পৌঁছে। দফায় দফায় Read more

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের Read more

বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ
বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদ পরবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন