পৌরসভার বৈধ মেয়র দাবি করে সোমবার (০২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ন জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। মামলাটি দায়েরের জন্য আবেদন করেছেন ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে গৌরনদী পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান।আদালতের বিচারক মো. ইউনুস খান আবেদনটি পরবর্তী শুনানীর জন্য রেখে দিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। তৎকালীন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান বর্তমানে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সময়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের ব্যাপক জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান তার ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও কারচুপি করে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে।সূত্রমতে, ওই নির্বাচনের পর ২০২৪ সালের ২৬ জুন স্বচ্ছ ভোটাধিকারের মাধ্যমে গৌরনদী পৌরসভায় আরেকটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া তার প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী এইচএম জয়নাল আবেদীনকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সারাদেশের ন্যায় জনতার মেয়র বলেখ্যাত আলাউদ্দিন ভূঁইয়াকেও অপসারন করা হয়।দীর্ঘদিন পর মামলা দায়েরের জন্য আবেদনের বিষয়ে বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান জনকণ্ঠকে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় দানব বলে খ্যাত হারিছুর রহমানের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে মামলা দায়ের করা হয়নি। তিনি আরও বলেন, আদালতের বিচারক পরবর্তী শুনানীর জন্য মামলার আবেদনটি রেখে দিয়েছেন। আশা করছি আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাবো।উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের গৌরনদী পৌরসভার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পেশী শক্তি প্রয়োগের মাধ্যেমে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে তৎকালীন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ভোট বর্জন করেছিলেন। ওইদিন বিকেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে দক্ষিণ বিজয়পুরস্থ নিজ বাড়িতে তিনি (শরীফ জহির সাজ্জাদ হান্নান) ভোট বর্জনের ঘোষনা করেছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও
অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও

পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলামের এমপিও সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) অধিদপ্তরের Read more

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক
নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক

নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার Read more

বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুন) সকাল ১১টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের Read more

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু
সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু

মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ায় উত্তর আমেরিকার এই দেশটির বিরুদ্ধে এই Read more

সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ
সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ

জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরিয়ে আনা Read more

রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চর বংশী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬জুন) বিকালে মোল্লার হাট বাজারস্থ বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন