পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলামের এমপিও সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব বুলবুল আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি বরাদ্দ সঠিকভাবে ব্যবহার না করা, আর্থিক অনিয়ম ও কর্মচারী নিয়োগে জটিলতা সৃষ্টির বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী মো. সাইফুল ইসলামের (ইনডেক্স নম্বর R686737) বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হলো। কেন স্থায়ীভাবে এমপিও বন্ধ করা হবে না, এ বিষয়ে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়। তাদের অভিযোগ, সুপার দীর্ঘদিন ধরে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নানা অনিয়ম করে আসছিলেন। ম্যানেজিং কমিটির সভাপতিদের সহযোগিতায় মাদ্রাসার প্রায় ৪৯ বিঘা জমির লিজের অর্থ আত্মসাৎ, মাদ্রাসার জমি বন্ধক দেওয়া, সরকারি অনুদানের অপব্যবহার, এমনকি জাল স্বাক্ষরের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।এ ঘটনায় এর আগেও বিভিন্ন গণমাধ্যমে রেজ্যুলেশন জাল করে নিয়োগ প্রদান ও জমি লিজের টাকা নয়ছয়ের ঘটনায় খবর প্রকাশিত হয়েছিল।তবে অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে জানতে সুপার সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান
শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আগামী শনিবার (১০ Read more

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!
‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রি বন্ধের ঘোষণায় Read more

ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার
ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মাছের আড়তদার ইমরান বয়াতি (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন