মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ায় উত্তর আমেরিকার এই দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে লিমা সরকার।মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সোমবার (০৩ নভেম্বর) পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেল্লা এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আজ আমরা বিস্ময় ও দুঃখের সঙ্গে জেনেছি যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর কথিত ষড়যন্ত্রকারী বেটসি চাভেজকে লিমায় অবস্থিত মেক্সিকো দূতাবাসের বাসভবনে আশ্রয় দেওয়া হয়েছে। এই অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপের কারণে এবং মেক্সিকোর বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে, পেরু সরকার আজ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”মেক্সিকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।চাভেজের আইনজীবী রাউল নোব্লেসিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানান, কয়েক দিন ধরে তিনি তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এবং জানেন না তিনি আশ্রয় চেয়েছেন কি না।চাভেজ ২০২২ সালের নভেম্বর মাসে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সরকারে সংস্কৃতি মন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রী হন। সেসময়ন প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েন চলছিল।কাস্তিলো— যিনি একজন সাবেক গ্রামীণ স্কুলশিক্ষক ও ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে পরিচিত এবং “পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট” নামে পরিচিত ছিলেন— পরের মাসেই কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেন এবং এরই জেরে অভিশংসিত হন।এরপর থেকেই লিমা ও মেক্সিকোর সম্পর্ক তীব্রভাবে খারাপ হতে থাকে। অভিশংসনের পর কাস্তিলো মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিতে যাচ্ছিলেন, কিন্তু পথে গ্রেপ্তার হন এবং বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন। তার সঙ্গে চাভেজের বিরুদ্ধেও মামলা হয়।এর আগে ২০২২ সালের ডিসেম্বরে মেক্সিকো কাস্তিলোর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দিলে পেরু মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীর্ঘ চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সামনে সুযোগ প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর
ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ বাড়ায়নি। আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের Read more

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন Read more

দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে গাজায়, অনাহারে ১০ জনের মৃত্যু
দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে গাজায়, অনাহারে ১০ জনের মৃত্যু

জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতায় পরিণত হয়েছে। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে Read more

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়ে অধ্যাদেশ জারি
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়ে অধ্যাদেশ জারি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও Read more

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য– একমত জামায়াত
মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য– একমত জামায়াত

মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলার আসামিরা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন– জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন