প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর হোটেল সারিনায় অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিষয়ে প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।আমীর খসরু বলেন, রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেইসাথে, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল উল্লেখ করে বলেন, এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।এর আগে, দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেয়া হয়।পরে, বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট নিয়ে কথা বলা শুরু করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।প্রসঙ্গত, এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। প্রতিবারের মতো এবারের বাজেটেও অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- মুঠোফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট, লিপস্টিকসহ আরও অনেক পণ্য।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির Read more

উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: চাকরির প্রলোভনে নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়
উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: চাকরির প্রলোভনে নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়

রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। একইসঙ্গে পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় Read more

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা Read more

যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত
যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি Read more

কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন
কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন

এক টুকরো কেক শেষ পর্যন্ত ভাঙন ধরাল এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা Read more

১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ‘উপসহকারী প্রকৌশলী’ (অসামরিক) পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা ২০২৬ সালের ৮ জানুয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন