রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। একইসঙ্গে পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন, মো. মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও মোছা. রুলি খানম (১৯)।শুক্রবার (৩০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।এর আগে গত বুধবার বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের বাসা নম্বর ৩৭-এর দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন সময় মুক্তিপণ আদায় করা এক কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা, দুটি সিসি ক্যামেরা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৬ মে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। পরে ২৮ মে রাত ২টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মায়ের মোবাইল ফোনে কল করে মেয়েকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের আরও কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যান।তিনি আরও জানান, গ্রেপ্তাররা একটি পেশাদার অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীদের অপহরণ করে একটি নির্দিষ্ট স্থানে আটকে রাখতেন। এরপর ভিকটিমদের নগ্ন ভিডিও ও ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকিস্বরূপ মোটা অঙ্কের অর্থ আদায় করতেন অপহরণকারীরা।গ্রেপ্তারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
টেকনাফে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় আরহাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ১ Read more

সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

প্রবাসে এসে স্বপ্ন বাস্তবায়নের আগেই আকস্মিক হৃদযন্ত্র কিংবা স্ট্রোক করে অনেকেই শামিল হচ্ছেন মৃত্যুর কাতারে। দেশের মায়া ত্যাগ করে জীবন-জীবিকার Read more

ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ
ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

শবে কদর ও ঈদুল ফিতরের আগের ছুটির মধ্যবর্তী দিনে সরকারি ছুটি থাকলেও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং Read more

রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন