ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তার এ শর্তের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি— দুটিতেই তিনি রাজি আছেন। উইটকোফের প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময়ে হামাস ১০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে হামাস সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। তবে দখলদার নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে।রোববার (১৮ মে) এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বলেছে, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে— হোক সেটি উইটকোফের প্রস্তাব অথবা যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করার কাঠামোতে। যারমধ্যে থাকবে সব জিম্মির মুক্তি, গাজা থেকে হামাসের নির্বাসন এবং গাজাকে নিরস্ত্রীকরণ।”সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এখন তার অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে হামাস এই দখলদারের প্রস্তাব মানবে কি না সেটি দেখার বিষয়। প্রসঙ্গত, এর আগে সশস্ত্র এ গোষ্ঠীটি বলেছিল, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সূত্র: টাইমস অব ইসরায়েল এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার শহর Read more

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও এর কম্পন অনুভূত হয়।দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক
গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার Read more

ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের

ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন