ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা। এ উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানিয়ে নাজিম উদ্দিন আলম বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে। এতে আগামী নির্বাচনে দলের বিজয়ের পথ সুগম হবে।জামায়াতের সাবেক নেতা ওমর ফারুক জানান, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিলেন না। বিএনপির কার্যক্রম তাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় তিনিসহ ৪৫ জন নেতাকর্মী নাজিম উদ্দিন আলমের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সবসময় বিএনপির সঙ্গে থাকবেন।‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় স্বাভাবিক মেধা তালিকায় চান্স না পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সুবিধায় ২৪ জন শিক্ষার্থী ভর্তি Read more

এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি
শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি

বাংলার গ্রামীণ ঐতিহ্যের অমূল্য অংশ হিসেবে পরিচিত মাটির খেলনা। একসময় দুর্গাপূজায় শিশুদের প্রিয় উপহার ছিল এটি। বিগত কয়েক দশক আগেও Read more

উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প
তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প

পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত Read more

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

দেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন