চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গভীর রাতে একটি কালী মন্দির ও প্রতিমা ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে মন্দিরের জায়গা দখল করে রাতারাতি একটি সীমানা প্রাচীর তৈরি করেছে হামলাকারীরা।শনিবার গভীর রাতে উপজেলা জঙ্গল সলিমপুর ছিন্নমূল ২নং সমাজের সার্বজনীন শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির ও ভেতরে থাকা প্রতিমা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছে মন্দির কমিটি।থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তির ২নং সমাজের অন্তর্গত সার্বজনীন মহাশ্মশান কালী বাড়িতে শনিবার মধ্যরাতে শতাধিক দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেমিপাকা মন্দির ঘরটির টিন, ঘেরাবেড়া গুড়িয়ে ভেঙে ফেলে। একই সাথে তারা ভেঙে চুরমার করে মন্দিরে থাকা কালীসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও ছবি। একই সময়ে হামলাকারীরা মন্দিরের সীমানার মধ্যেই একটি সীমানা দেয়াল নির্মাণ করে ফেলে রাতারাতি। আশপাশের মানুষ এ ঘটনা টের পেয়ে ভোর রাতে সীতাকুণ্ড থানাকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।পরে রবিবার দুপুরে ঐ কালী মন্দির কমিটির পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ছিন্নমূল দুর্গা পূজা পরিচালনা কমিটির নেতা রুবেল ও ঐ মহাশ্মশান কালী মন্দির কমিটির সভাপতি অমর মজুমদার জানান, শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গভীর রাতে শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে মন্দিরটি একেবারে নিশ্চিহ্ন করে ফেলে। কালী প্রতিমাসহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সব দেব-দেবতার প্রতিমা ও ছবি। ভোর রাতে সীতাকুণ্ড থানার ওসিকে ফোন করে ঘটনা অবগত করলে পুলিশ ছুটে আসে।এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি অমর মজুমদার থানায় অভিযোগ দায়ের করেছেন। সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মন্দিরটি সরকারি খাস জমিতে গড়ে উঠেছিল। আমার ধারণা, মন্দিরের পার্শ্ববর্তী জায়গার সাথে বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে।এ বিষয়ে মন্দির কমিটি থানায় অভিযোগ দায়ের করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। Read more

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি
ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। Read more

ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু

ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু'টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু'জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু Read more

দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা
দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন Read more

যাত্রী সেজে চালককে হত্যা, তিন আসামী গ্রেফতার
যাত্রী সেজে চালককে হত্যা, তিন আসামী গ্রেফতার

ভোলার লালমোহনে অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিক (৫০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত মূল Read more

ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক
ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন