আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩১ মে) রাতে উপজেলার বটতলী এলাকার ভাড়া বাসা থেকে মো. কায়সার (২০) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত কায়সারের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সলিমাপাড়া এলাকায়। আনোয়ারা উপজেলায় একটি চায়ের দোকানে কাজ করতো সে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। ওই বিদ্যালয়ের সামনে চায়ের দোকানের কর্মচারী কায়সার। বিদ্যালয়ে আসা-যাওয়ার সুবাদে ওই স্কুলছাত্রীর সঙ্গে কায়সারের পরিচয় হয়। এই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মে সকালে ওই ছাত্রী স্কুলে গেলে সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কায়সারের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন কায়সার।পরে গত ৩১ মে সন্ধ্যায় ওই বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে তার পরিবার। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কায়সারকে আসামি করে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়ে বটতলী এলাকা থেকে অভিযুক্ত কায়সারকে গ্রেপ্তার করে। আজ রোববার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোহলির বেঙ্গালুরুর শিরোপা জয়
১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোহলির বেঙ্গালুরুর শিরোপা জয়

আইপিএলের একদম প্রথম আসর থেকেই শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রায় সবগুলো আসরেই শক্তিশালী ছিল তাদের দল। Read more

মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মাত্র ২৪ ঘণ্টা আগে পৃথিবীর আলো দেখা এক ফুটফুটে নবজাতক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নলুয়াবাগী গ্রামের Read more

ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে
ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে

একটি কার্যকর ন্যায়বিচার ব্যবস্থা, যা সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করে, শান্তি স্থাপন, রাষ্ট্র নির্মাণ ও সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার মূলভিত্তি Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত
বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো তিনজন বাস যাত্রী Read more

নির্বাচনি হলফনামায় নুরের পেশা ব্যবসায়ী, মোট সম্পত্তি ৯০ লাখ, বার্ষিক আয় ২০ লাখ 
নির্বাচনি হলফনামায় নুরের পেশা ব্যবসায়ী, মোট সম্পত্তি ৯০ লাখ, বার্ষিক আয় ২০ লাখ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা যায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন