ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। খবর আল আরাবিয়ার।ইসরাইলি সেনারা সামাজিকা যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ইসরাইলের কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ (ইসরাইলি বিমানবাহিনী) আটকে দিয়েছে।হুথিদের দাবি, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময়ে তারা হামলা বন্ধ রেখেছিল। কিন্তু মার্চে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরাইল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও ফের আক্রমণ শুরু করে।ইসরাইল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পালটা হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে হুথি-নিয়ন্ত্রিত বন্দর এবং রাজধানী সানায় তাদের দখলকৃত বিমানবন্দর। সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার (১৬ এপ্রিল) বিকালে ভূঞাপুর রেলস্টেশনে এ Read more

শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা
শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির
মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার চেচেনিয়া রাজ্যের প্রেসিডেন্ট রমজান কাদভিকে অপহরণ করতে যুক্তরাষ্টকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। রাশিয়ার Read more

রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি
রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনে ৫৩টি Read more

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা
মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

কয়েক হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাকে বহনকারী ইউএসএস ত্রিপোলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন