মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। তবে দমে না গিয়ে মুম্বাইতেই বিশাল মরুভূমির সেট তৈরি করে কাজ এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর নির্মাণকাজে বড়সড় রদবদল আনা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি ও অস্থিরতার কারণে দুবাইয়ে ছবির শুটিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ভারতীয় সংবাদমাধ্যম ‘সিয়াসাত’-এর বরাত দিয়ে জানা গেছে, শিল্পী ও কলাকুশলীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে টানা এক সপ্তাহ ‘কিং’-এর শুটিং করার জন্য সব ধরনের প্রস্তুতি ও অনুমতি নেওয়া হয়েছিল। তবে ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচলে অস্থিরতার কারণে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন নির্মাতারা।   ঝুঁকির মুখে পুরো ইউনিটকে দুবাই না পাঠিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার একটি স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। সেখানেই সুহানা খান ও অনিল কাপুরের একটি অ্যাকশন ও চেজিং সিকোয়েন্সের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।শুটিং সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, এই দৃশ্যে থাকছে হাই-স্পিড কার চেজ (গাড়ি ধাওয়া) এবং ভয়ংকর সব লড়াইয়ের দৃশ্য। ইনডোর স্টুডিওতে শুটিং হওয়ায় এখন নির্মাতা ও কলাকুশলীরা আলো এবং অ্যাকশন কোরিওগ্রাফির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। ফলে কাজের মান আরও উন্নত হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে একদিনে আটক ২ হাজার অভিবাসী
যুক্তরাষ্ট্রে একদিনে আটক ২ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রে ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার (৩ জুন) ২২০০-এর অধিক অভিবাসীকে Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এত করে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তার Read more

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা
এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইমুনা তাবাসসুম অর্পা। Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক Read more

চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা
চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে Read more

বাকৃবির এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ, সম্পাদক শাকিব
বাকৃবির এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ, সম্পাদক শাকিব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স, বাংলাদেশ এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে খালিদ হাসান এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন