মানিকগঞ্জের সিংগাইরে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।বুধবার (১৮ মার্চ) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতারকৃত জসীমউদ্দিন (৫০) উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আমির আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্ট থাকায় তিনি প্রায় এক যুগ ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওসি মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ১টি জিআর সাজা ওয়ারেন্ট, ২টি সিআর সাজা ওয়ারেন্ট, ২টি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্টসহ মোট ২২টি মামলা বিচারাধীন রয়েছে।ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পরও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮৩ সন্তানের মা হচ্ছেন বিশ্বের প্রথম ‌‘এআই মন্ত্রী’
৮৩ সন্তানের মা হচ্ছেন বিশ্বের প্রথম ‌‘এআই মন্ত্রী’

সম্পতি বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলাকে নিয়োগ দিয়ে চমকে দিয়েছিল আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানান, ডিয়েলা নাকি ‘গর্ভবতী’। শুধু Read more

মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!
মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!

বরিশাল জেলার আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকার সড়ক দিয়ে চলার পথে হঠাৎ মাঝ বরাবর পড়বে একটি সেতু। যে সেতুটি স্থানীয় Read more

মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর: প্রেস উইং
মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর: প্রেস উইং

শেখ মুজিবুর রহমানসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে বেশ কয়েকটি  সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা Read more

দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির Read more

ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন