বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেকগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে। নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত জারি করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল যাত্রীবাহী ও মালবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা।আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ কিলোমিটার। ফলে দ্রুতগতিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের কীর্তনখোলা, সুগন্ধা, গজারিয়া ও কালাবদরসহ একাধিক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টির কারণে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরীর বগুড়া রোড, মুন্সির গ্যারেজ, শীতলাখোলা মোড়, জিয়া সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। এতে করে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন পথচারীরা।বগুড়া রোডের বাসিন্দা মিসবাহ হোসেন বলেন, ‘একটু বৃষ্টিতে রাস্তাগুলো নদীতে পরিণত হয়। এখন তো ২৪ ঘণ্টার বেশি সময় ধরে টানা বৃষ্টি হয়েছে। তাই জলাবদ্ধতার কারণে বাসা থেকে বের হওয়া যায় না।’ স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক শেখ বলেন, ‘আমার দোকানে পানি ঢুকে গেছে। মালামাল উঁচুতে তুলেও রক্ষা করা সম্ভব হয়নি।’ সচেতন নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিসিসি থেকে বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের নিম্ন এলাকাগুলো জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে পড়ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বৃষ্টিপাত আর নদ-নদীর পানি বৃদ্ধিতে বরিশালের মেঘনা তীরবর্তী হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, দশমিনা, বাউফল, পিরোজপুরের মঠবাড়িয়া, স্বরূপকাঠি, নাজিরপুর, ভান্ডারিয়া, বরগুনা জেলা সদর, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলী, ভোলার চরফ্যাশন, তজুমদ্দিন, দৌলতখান উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরে যাবে বাংলাদেশ
হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরে যাবে বাংলাদেশ

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা Read more

গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশুকে হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ
গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশুকে হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ

অব্যাহত বোমা হামলা ও মানবিক সহায়তায় বাধা সৃষ্টির মাধ্যমে গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশুকে হত্যা করছে ইসরায়েল। এমন তথ্য জানিয়েছে Read more

ধামইরহাটে নির্মাণ শেষ না হতেই সোনাদিঘীর গাইড ওয়াল ধসে পড়ল
ধামইরহাটে নির্মাণ শেষ না হতেই সোনাদিঘীর গাইড ওয়াল ধসে পড়ল

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভেড়ম সোনাদিঘীর চারদিকে গাইড ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হতে না হতেই নির্মাণাধীন Read more

ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত
ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত

ইনজুরি কাটিয়ে ভারতীয় টেস্ট দলে আবারও ডাক পেয়েছেন রিশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে পান্তকে Read more

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক Read more

প্রেমের টানে পাকিস্তানি ব্লগার এখন বাংলাদেশে
প্রেমের টানে পাকিস্তানি ব্লগার এখন বাংলাদেশে

পাকিস্তানি এক ব্লগারের সঙ্গে ফেসবুকে পরিচয় বাংলাদেশি এক তরুণীর। সে থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা এরপর এক বছর আগে ২০২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন