সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এ দল ঘোষণা করে সংস্থাটি। ঘোষিত এই স্কোয়াডে নেই হামজা চৌধুরী ও শমিত সোম।নেপালের বিপক্ষে এই দুই ম্যাচের স্কোয়াডে শমিত সোমকে রাখা হবে না তা আগেই জানা গিয়েছিল। তবে আশা ছিল হামজাকে নিয়ে। কিন্তু সম্প্রতি ইনজুরিতে পড়ার কারণে তিনিও থাকছেন না এই সফরে। গত শুক্রবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে চোট পান লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী। সেই চোট এবং পরবর্তী ম্যাচ বিবেচনায় হামজাকে নেপালে প্রীতি ম্যাচ খেলতে না যেতে নিরুৎসাহিত করেছে লেস্টার।এর আগে গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের স্কোয়াড থেকে মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা বাদ পড়েছেন নেপাল ম্যাচের স্কোয়াড থেকে। তাঁরা আছেন অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে।তবে নেপালের বিপক্ষে এ চূড়ান্ত দলে ডাক পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।‎‎নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, বাংলাদেশ ১৮৪তম। দুই দলই এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে।‎বাংলাদেশ স্কোয়াড:‎‎গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন। ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন। ‎মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।  ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের Read more

পাকুন্দিয়ায় প্রবাসী হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা
পাকুন্দিয়ায় প্রবাসী হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসী হাবিবউল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (২১ জুন) Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে Read more

২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

ঢাকায় বড় হাসপাতাল নির্মাণ করবে চীন
ঢাকায় বড় হাসপাতাল নির্মাণ করবে চীন

বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন