বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারের কেউ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগী তমরদ্দি বাজারের ব্যবসায়ী মো. নাজমুল আলম বলেন, সকালের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে রড, সিমেন্ট ও মুদি সামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দীপ হয়ে এমভি ফাহিম নামের একটি মাল বোঝাই ট্রলার হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারের মালিক পক্ষ ব্যবসায়ীদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোভ করে অতিরিক্ত ভাড়া নিতে ট্রলারটি ছেড়ে আসে। যাত্রাপথে ট্রলারটি উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে বাতাসের তোড়ে পড়ে। একপর্যায়ে ২৮ টন রড, সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল নিয়ে ডুবে যায়। তাৎক্ষণিক ট্রলারে থাকা লোকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। এতে মালামাল ডুবে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।অভিযোগের বিষয়ে জানতে ট্রলারের মালিক জাহেদ, সুনীল মেম্বারের মুঠোফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।যোগাযোগ করা হলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড
পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড

পাবনায় পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃতদের তিন Read more

মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস
মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস

মাথাব্যথা একটি সাধারণ রোগ যা অনেকেই তাদের জীবনের কোন না কোন সময়ে অনুভব করেন। তা টেনশন মাথাব্যথা, মাইগ্রেন, অথবা সাইনাসের Read more

দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা
দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা দুস্থদের জন্য আসা কোরবানীর দুম্বার গোশতের কার্টন বাগিয়ে নিয়ে আবারও সমালোচনায় পড়লেন, উপজেলা Read more

কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !
কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !

তেল যেন এখন সোনার হরিণ। ৩০০ টাকার পেট্রোল পেতে গতকাল গভীর রাত থেকেই মোটরসাইকেল চালকদের অপেক্ষা। রাত থেকে সকাল পর্যন্ত Read more

মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে
মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে

মাথাব্যথা এমনিতেই কষ্টদায়ক, আর মাইগ্রেনের ব্যথা তো আরো জটিল। যাদের এই ব্যথা আছে, শুধু তারাই অনুভব করতে পারেন যে এর Read more

সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাইনাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন