পাবনায় পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃতদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৮টি ট্রাক, ৪টি স্কেভেটর মেশিন জব্দ করা হয়।রবিবার ( ১১ মে) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।কারাদণ্ডপ্রাপ্তরা হলো, পাবনা সদর উপজেলার কৃষ্টপু্র গ্রামেরজুয়েল হোসেন (৪০), হৃদয় হোসেন (২৮), চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মারুফ হোসেন (৪০), বাধেরহাট এলাকার বাবু মন্ডল (৪০), লাইব্রেরী বাজার এলাকার বাপ্পি হোসেন (৩২), চরঘোষপুর গ্রামের হযরত আলী (২৯), বাংলাবাজার এলাকার মক্কার প্রামানিক (৬২), রবিউল ইসলাম (৪৩), সাইফুল ইসলাম (৩৫), গাছপাড়া গ্রামের জমির হোসেন (৩৫), চক ছাতিয়ানি এলাকার সাহাবুল ইসলাম (৪২), চাটমোহরের নাহিদ পারভেজ (৩৫), পাবনা শহরের আটুয়া এলাকার সাব্বির হোসেন (২৮) ও কাচারীপাড়া এলাকার পান্না মণ্ডল (৩২)।স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলে আজ প্রায় ৫ মাস ধরে ফসলি জমি থেকে মাটি ও বালু কাটা হচ্ছে। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। অভিযোগ দিলেও কাজ হয় না। মাঝে মধ্যে লোকদেখানো দু’একটি অভিযান চালিয়ে আটকও করে।  কিন্তু কিছুদিনের মধ্যে জেল থেকে বের হয়ে আবারও তারা মাটি কাটা শুরু করে।জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে রোববার রাত দশটা থেকে বারোটা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাবনা সদর উপজেলার চরঘোষপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৮টি ট্রাক, ৪টি স্কেভেটর মেশি জব্দ এবং জড়িত ১৪ জনকে আটক করে। পরে তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, এনএসআই সহকারী পরিচালক,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী চরঘোষপুরে পদ্মা নদী ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি এবং বালু উত্তোলন করে আসছিল। যার ফলে উক্ত এলাকায় পরিবেশ নষ্ট হওয়া সহ রাস্তাঘাটের এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আশেপাশের আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে জেল দেওয়া হয়েছে। অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী
মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক রাখা স্থান থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। Read more

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (২৭ Read more

ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব
ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।সৌদি Read more

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

টিভিতে আজকের খেলা (১৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৪ আগস্ট)

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান শাহিনস। চলুন এক নজরে দেখে নিন Read more

কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি
কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি

কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দা‌বিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) শিক্ষার্থীরা।বুধবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন