নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা দুস্থদের জন্য আসা কোরবানীর দুম্বার গোশতের কার্টন বাগিয়ে নিয়ে আবারও সমালোচনায় পড়লেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে।জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলায় দুস্থদের জন্য ২২টি দুম্বার গোশতের কার্টুন বরাদ্দ আসে। এসব গোশতের কার্টুন ১৭টি এতিম খানায় ২১কার্টুন বিতরণ করা হয়। অপর কার্টুনটি বিএনপি নেতা নুরুল আলম সিকদার তার নিজ এলাকা মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে নিজে স্বাক্ষর দিয়ে নিয়ে যান। কার্টুনটিতে ৩ কেজি ১শ গ্রাম ওজনের ১০প্যাকেটের ৩০ কেজি ওজনের দুম্বার গোশত ছিল।এদিকে মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল হালিম সোহেল এ ধরনের কোন কোরবানির পশুর গোশত পাননি বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তবে সংগঠনটির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, তাকে ওই দিন দুপুরের পর দু’প্যাকেট দুম্বার গোশত বিএনপি নেতা নুরুল আলম সিকদার পৌছে দিয়ে বলেন, ‘তোমার লোকজনদের রান্না করে খাওয়াও’।এই বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল হালিম সোহেল জানান, ‘বিষয়টি বুধবার সকালে আমি জেনেছি। রাতে (বুধবার) দুম্বার গোশত রুটি দিয়ে খাওয়া হবে বলে আমাকেও দাওয়াত করা হয়েছে।’এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নুরুল আলম সিকদার দাবী করে বলেন, মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামায়াতে ইসলামী সমর্থিত সংগঠন নয়। সংগঠনটির আমি উপদেষ্টা এবং সংগঠনটির অফিসের সামনের দোকানদার হারুনের কাছে দু’প্যাকেট গোশত রাখা হয়েছে। তবে এ কার্টুনের গোশতের প্যাকেট বিএনপি-জামায়াতের একাধিক নেতা নিয়েছেন বলেও তিনি দাবী করেন।এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ‘নুরুল আলম সিকদার মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে ১০প্যাকেটের দুম্বার গোশতের কার্টুনটি নিজ স্বাক্ষর দিয়ে গ্রহণ করেছেন। রাজনৈতিক দলের নেতাদের দুস্থদের জন্য বরাদ্দকৃত দুম্বার গোশত নেয়ার বিষয়ে খোঁজ খবর নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক
ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক

দখলদার ইসরায়েলকে রুখতে ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, গাজা ও কাতারে Read more

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল পাকিস্তান। Read more

৯ ঘণ্টা অবরুদ্ধ ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, পুলিশি নিরাপত্তায় কলেজ ত্যাগ
৯ ঘণ্টা অবরুদ্ধ ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, পুলিশি নিরাপত্তায় কলেজ ত্যাগ

শিক্ষার্থীরা পদত্যাগ দাবি তুলে অবরুদ্ধ করার প্রায় ৯ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় কলেজ ক্যাম্পাস ত্যাগ করলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ Read more

মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন।শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার Read more

গাজামুখী ত্রাণবাহী নৌবহরে উড়ছে বাংলাদেশি পতাকা
গাজামুখী ত্রাণবাহী নৌবহরে উড়ছে বাংলাদেশি পতাকা

অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আর এই নৌবহরে এবার উড়তে দেখা গেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৭ নভেম্বর, সকাল ১০ টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন