মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৮ মে) এ তথ্য জানানো হয়।এসিল্যান্ড মামুন শরীফের বদলিকে ঘিরে গজারিয়ায় জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে সম্প্রতি বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।অন্যদিকে এসব অভিযোগকে ‘অপপ্রচার’ বলে দাবি করে পাল্টা কর্মসূচি পালন করেছে বিএনপিরই আরেকটি অংশ। তাঁরা এসিল্যান্ড মামুন শরীফের পক্ষে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।এসব অভিযোগ ও পাল্টা কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। যদিও প্রশাসনের পক্ষ থেকে মামুন শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে অনেকেই মনে করছেন, এই বদলি হয়তো নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হলেও, সাম্প্রতিক অভিযোগ ও রাজনৈতিক প্রেক্ষাপটে এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান
ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিআরটিএমসি) উদ্যোগে  শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিকম্প মোকাবিলায় Read more

প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সকালটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। মানুষ যার যার কাজে বেরিয়ে পড়ছিল। রাজশাহীর ঘোড়ামারা এলাকার রাস্তাগুলো তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। Read more

ভোলায় সামুদ্রিক মাছ ও জালসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক
ভোলায় সামুদ্রিক মাছ ও জালসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক

ভোলার লালমোহনে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫টি বেহুন্দি জাল, ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক করা Read more

আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ৫ হাজার মানুষ
আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ৫ হাজার মানুষ

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।বৃহস্পতিবার Read more

নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা
নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা

নেত্রকোনা জেলা সদর হাসপাতালসহ বেশিরভাগ সরকারি হাসপাতালেই মিলছে না এম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট কোথাও নেই চালক। রেফার্ড করা রোগীদের বেসরকারি Read more

আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছানিম হোসেন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন