ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিআরটিএমসি) উদ্যোগে  শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিকম্প মোকাবিলায় সচেতনতার আহ্বান এবং সরকারের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।বৃহস্পতিবার (১৭এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যায়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এম আমিনুল ইসলাম রিসোর্স কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা সম্প্রতি ঘটে যাওয়া মায়ানমারের ভূমিকম্পের আলোকে বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি ও জরুরি কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা মনে করেন ভূমিকম্প বিষয় ইতোপূর্বে গবেষণা, প্রকাশনা ও মূল্যায়ন এর উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও অধিকতর কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল যা ভূমিকম্প দুর্যোগ থেকে বাংলাদেশকে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো ঝুঁকিপূর্ণ শহরগুলির প্রাণহানি ও ক্ষয়ক্ষতি লাঘব করতে পারে।এছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং কমিউনিটি পর্যায় থেকে সরকারি নীতি নির্ধারকদের সম্মিলিতভাবে ভূমিকম্প দুর্যোগ মোকাবিলার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও দুর্যোগকালীন তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী সুপারিশ করা হয়।সভাপতির বক্তব্যে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ও ডিআরটিএমসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে ক্ষুদ্রমেয়াদি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে করে একসঙ্গে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা করা যায়।ওই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওই বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেডক্রস বাংলাদেশ, একশন এগেইনস্ট হাঙ্গার, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, একশন এইড বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ব্র্যাক, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, নলেজ ক্র্যাফট বাংলাদেশ, ইউনাইটেড পারপাস, পাওয়ার পার্টিসিপেশন সেন্টার, সেভ দ্যা চিলড্রেন, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ওই আলোচনায় অংশ নেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
ইসরাইলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির

ইরানে ইসরাইলের বিমান হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরাইলকে ‘কঠোর Read more

এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার
এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে Read more

শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি
শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

শীতের আগমনী বার্তায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতিকেজি ৩০ Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামানকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক যুক্তরাষ্ট্রের
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড Read more

আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ
আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিজে পার্টি ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন