মুন্সীগঞ্জ আদালতে চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার প্রায় ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে পাশে এসব মাদক ধ্বংস করেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।ধ্বংসকৃত মাদকের মধ্যে ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ ক্যান বিয়ার, ১৩ লিটার মদ, ৩ হাজার ৮ শত ৮৫ পিস ইয়াবা  ট্যাবলেট, ৫৮০ পুরিয়া হেরোইন সহ অন্যান্য মাদক রয়েছে। এসব মাদকের মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা।এ সময় গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কোট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিঞা, আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম মিঞা জানান, আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ টা মাদক মামলার আলামত আদালতের বিচারকের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিয়ার, মদসহ প্রায় ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার  প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা শাখার Read more

চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন আহত অবস্থায় Read more

বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  বুধবার (৭ Read more

সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম
সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেছেন, সংসদের কার্যক্রম দেখলে Read more

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন