বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে এতিমদের সম্মানে পিরোজপুরের ৫টি উপজেলায় জামায়াতের আয়োজনে প্রায় ৪ শত এতিম ছাত্রদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।বুধবার (২৮ মে) দুপুরে পিরোজপুর সদর, ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলায় জামায়াতের জেলা, পৌর ও উপজেলা শাখাগুলোর উদ্যোগে এ খাবার পরিবেশন করা হয়।জেলার ইন্দুরকানী উপজেলায় টগড়া কামিল মাদ্রাসা এতিমখানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী সেক্রেটারি ড. আব্দুল্লাহীল মাহমুদ, সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দকুর রহমান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রকিবুল ইসলাম প্রমুখ।এদিকে পিরোজপুর সদর উপজেলায় তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসায় খাবার পরিবেশন ও দোয়া অনুষ্ঠানে জামায়াতের পৌর আমীর ইসহাক আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল। পৌর সেক্রেটারি আল আমিন শেখের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল হালিমসহ আরও অনেকে।এছাড়াও জেলার নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালামের নেতৃত্বে এতিমদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া করা হয়। জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলা জামায়াতের নেতাকর্মীরা সংশ্লিষ্ট এতিমখানা মাদ্রাসাগুলোর ছাত্রদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া অনুষ্ঠান করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল

বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে Read more

শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল: মাহমুদুর রহমান
শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল: মাহমুদুর রহমান

শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল, তা সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ Read more

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে বেড সংকট
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে বেড সংকট

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতজনিত রোগী ও শিশু রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বেড সংকটের কারণে অনেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন