দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ (৩৮)। তিনি পৌরশহরের পূর্বপাড়া এলাকার শাহাজাহানের ছেলে।অভিযোগ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে ধর্ষণচেষ্টা করেন রাজু আহম্মেদ। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এসময় অভিযুক্ত ওই নারীকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।পৌর যুবদলের আহ্বায়ক তছলিম উদ্দিন মন্ডল বলেন, ‌‘বিষয়টি আমিও শুনেছি। আমরা দলীয়ভাবে তদন্ত করবো। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, রাজু আহম্মেদের নামে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রোববার (০৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে Read more

নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য
কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য

দক্ষিণ ভারতের কর্ণাটকের এক গুহায় ছোট দুই কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতে থাকা একজন রুশ নারীর গল্পকে একত্রে জোড়ার চেষ্টা করছে Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো। Read more

আজ ২৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন