হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ ক্লাব অফ এইচএসটিইউ’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ২০ ব্যাচের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২১ ব্যাচের শিক্ষার্থী আশরাফুজ্জামান ইমন। উক্ত ক্লাবে সভাপতি হিসেবে গণিত বিভাগের চেয়ারম্যান দায়িত্ব পালন করে থাকেন।বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ড.এম.এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটারদের সরাসরি ভোটে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে ভোটার হিসেবে ভোট দিয়েছেন গণিত বিভাগের ২০ ব্যাচ থেকে ২৪ ব্যাচের শিক্ষার্থীরা।নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নব নির্বাচিত সহ-সভাপতি সাব্বির হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় এবং সম্মানিত শিক্ষক, সহপাঠী ও অনুজদের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থার ফলস্বরূপ আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি। আমি এই দায়িত্বকে শুধু একটি পদ নয়, আমানত হিসেবে দেখছি। আমার ইশতেহারে যেসব পরিকল্পনার কথা উল্লেখ করেছি— ছাত্রকল্যাণ ফান্ড, সমৃদ্ধ ওয়েবসাইট, ল্যান্ডিং লাইব্রেরি, গণিতভীতি দূরীকরণ কার্যক্রম, Math Olympiad আয়োজন, দক্ষতা উন্নয়নভিত্তিক কর্মশালা ও ডিজিটাল রিসোর্সসহ অন্যান্য কর্মসূচীগুলো বাস্তবায়নের জন্য আমি নিরলস কাজ করে যেতে চাই। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইশতেহারের গঠনমূলক কর্মসূচীগুলো বাস্তবায়নেও আমাদের টিমের প্রচেষ্টা থাকবে।’নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান ইমন বলেন, ‘ম্যাথ ক্লাবের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে আমাকে বিশ্বাস ও সমর্থন দেয়ার জন্য। ক্লাবের সার্বিক উন্নয়ন, শিক্ষামূলক কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাটাই হবে আমাদের অগ্রাধিকার। গণিতকে আরও মজার, সহজ ও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যেই আমরা একসাথে কাজ করে যাবো।’এছাড়াও অন্যান্য পদে জয়ী হয়েছেন ২০ ব্যাচ থেকে সহকারী সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সহকারী ট্রেজারার মোঃ মিনহাজুর রহমান তরু। অন্যান্যদের মধ্যে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় ২১ ব্যাচ থেকে নওশাদ, মারুফ, নাদিরা, দিশা, মেহেদী; ২৩ ব্যাচ থেকে কবির, যতন কুমার মন্ডল; ও ২৪ ব্যাচ থেকে জয় নির্বাচিত হয়েছেন। বাকি পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।উল্লেখ্য, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি সব পদপ্রার্থীরা তাদের নিজ নিজ ব্যাচের ভোটারদের দ্বারা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে Read more

ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) Read more

বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার Read more

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা Read more

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন