ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে তিনি বলেন, গত দুই দিনে আমরা হামাসকে পরাজিত করার এক নাটকীয় মোড়ে পৌঁছেছি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।মোহাম্মদ সিনওয়ার হলেন গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী ও নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, মোহাম্মদকে চলতি মে মাসের শুরুর দিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে চালানো বিমান হামলায় নিশানা করা হয়।তবে হামাস এখনও মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। এর আগেও ইসরায়েল একাধিকবার সিনওয়ারের মৃত্যুর দাবি করলেও পরে তা নিশ্চিত করা যায়নি।নেতানিয়াহু তার বক্তব্যে গত ২০ মাসে নিহত অন্যান্য শীর্ষ হামাস নেতাদের নাম উল্লেখ করেছেন। যাদের মধ্যে রয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। ইরানে নিহত ইসমাইল হানিয়েহর পর হামাসের সামগ্রিক নেতৃত্বে আসেন ইয়াহিয়া।ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এখন খাদ্য সহায়তা বিতরণ ব্যবস্থারও নিয়ন্ত্রণ নিচ্ছি। তিনি গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি নতুন মানবিক সাহায্য বণ্টন পদ্ধতির কথা বোঝাতে এ মন্তব্য করেন।নেতানিয়াহুর এ বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েল গাজায় নতুন করে হামলা জোরদার করেছে। গত মার্চে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পুনরায় যুদ্ধ শুরু করে তারা। ইসরায়েল বলছে, তারা হামাসের শাসন ও সামরিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে দিতে চায় এবং গাজায় আটক রাখা জিম্মিদের মুক্ত করতে চায়।২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও মিত্র গোষ্ঠীগুলো গাজা থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে। তাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক। পাশাপাশি ২৫০ জনের বেশি ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় গাজায়।এর প্রতিক্রিয়ায় ইসরায়েল  গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়। গাজার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ২১ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন।গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নিহতদের অধিকাংশই বেসামরিক হলেও কতজন যোদ্ধা নিহত হয়েছে সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য নেই। তবে ইসরায়েল দাবি করছে, তারা ‘হাজার হাজার’ হামাস যোদ্ধাকে হত্যা করেছে, যদিও এর পক্ষে তারা কোনও প্রমাণ প্রকাশ করেনি।গত ২৬ মে ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জমির বলেন, হামাস তাদের অনেক অস্ত্রাগার, কৌশলগত কেন্দ্র ও কমান্ড কাঠামো হারিয়েছে।মোহাম্মদ সিনওয়ারকে গত বছর হামাসের গাজা শাখার নেতৃত্বে আনা হয় ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর। ইয়াহিয়া ছিলেন ২০২৩ সালের হামলার মূল পরিকল্পনাকারী ও ইরানে নিহত ইসমাইল হানিয়েহর উত্তরসূরি।ইসরায়েলের এ দাবি সত্য হলে, এটি হামাসের জন্য এক বড় ধাক্কা হতে পারে। তবে গাজায় যুদ্ধের অবসান আসন্ন কি না- তা এখনও স্পষ্ট নয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা
চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যা মামলার মূল সন্দেহভাজন টাইলার রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভিডিও Read more

মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন।শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার Read more

ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’
ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’

ঈদের আনন্দঘন মুহূর্তকে আরও মিষ্টি করে তুলতে ঘরে তৈরি ডেজার্টের তুলনা নেই। অতিথি আপ্যায়ন বা পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর Read more

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মঙ্গলবার সকালে তিনি Read more

দর্শনায় ১৪ ভারতীয়কে পুশব্যাক
দর্শনায় ১৪ ভারতীয়কে পুশব্যাক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানো ১৪ জন ভারতীয় নাগরিককে কড়া প্রতিবাদ জানিয়ে Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামী কৃষকলীগের এক নেতাকে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলাকালীন গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন