কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৫ টায় কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকা থেকে ভারতীয় ৩০ বোতল ইস্কাফসহ মাহাবুর রহমান (২৭) নামের মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত মাহাবুর রহমান উপজেলার বেড়াকুটি এলাকার নুর ইসলামের ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (২৯ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর
