সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে। সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন।এক বিবৃতিতে তারা বলেন, গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জানা যায়, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আজ ʿআসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ মর্মে বাদশাহ নির্দেশও জারি করেছেন।শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের Read more

জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত
বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (০৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে Read more

আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান
আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার বিকেলে রাজশাহী মহানগর Read more

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর

মালয়েশিয়ায় কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের ন্যূনতম ১ হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন দেয়, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ জনশক্তি বিভাগে (JTK) অভিযোগ Read more

রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে
রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন