তরুণ জনগোষ্ঠী নিয়ে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করেছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বুধবার (২৮ মে) ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ সমাবেশ রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মধ্য দিয়ে তারুণ্যের সমাবেশের সমাপ্তি হয়। আজকের সমাবেশে তরুণদের উপস্থিতির আধিক্য দেখা গেছে। সমাবেশ স্থলের অনেকটা অংশ জুড়ে ছিল তরুণরা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তরুণদের মধ্যে এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যায় তাদের সাথে কথা বলে।দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণেরা আজকের এ সমাবেশ যুক্ত হয়েছেন। তাদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস। দীর্ঘপথ পাড়ি দিয়ে সমাবেশে এসেছেন অনেকই তবুও ক্লান্তির কোন চাপ নেই তাদের মধ্যে। চার পাঁচজন একসাথে হলেই হঠাৎ স্লোগান দিচ্ছেন, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশ; বাংলাদেশের প্রাণ, তারেক রহমান। তারেক রহমানকে ঘিরেই কেবল তাদের কথাবার্তা, আলোচনা।বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই নয়া পল্টনে এসে জড়ো হয় নেতাকর্মীরা। বিকেল পৌনে ছয়টা পর্যন্ত নয়াপল্টন এলাকায় ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে তারুণ্যের সমাবেশ এসেছেন শাকিবুর রহমান। তিনি বলেন, আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন দেখেছি। এ দেশর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সংগ্রাম মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তরুণদের নিয়ে তারেক রহমানের যে কর্মপরিকল্পনা তা আমাদের মধ্যে আশা জাগিয়েছে। বাংলাদেশর তরুণ সমাজ আজ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চ থেকে কিছুটা দূরে দাঁড়ানো ছিল একদল তরুণ। সবার গায়ে ছিল হলুদ টি শার্ট। আর মাথায় ছিল একই রঙের ক্যাপ। সবাই মনোযোগী শ্রোতার মত দাঁড়িয়ে তারেক রহমানের ভাষণ শুনছিলেন।তারেক রহমান আজকের ভাষণে তরুণদের কর্মক্ষম করে গড়ে তোলা, তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর কথাসহ তরুণদের নিয়ে দেশ গড়ার নানান বক্তব্য তুলে ধরেছেন। তারেক রহমানের ভাষণ শেষে তরুণদের ওই দলের এক তরুণ অন্যদের বলছিলেন, ‘বাংলাদেশর তরুণ সমাজ, বেকার সমাজ নিয়ে বিএনপির যে পরিকল্পনা তা অন্যকোনো দলের নেই। বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় তরুণ সমাজের কথা বার বার উঠে এসেছে।তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে জানা যায়, তারা সবাই সিলেট থেকে আজকের সমাবেশে এসেছেন। সমাবেশে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে এ দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ত্যাগ শিকার করেছে তা অবর্ণনীয়। তিনি বলেন, তারেক রহমান দলকে সঠিকভাবেই পরিচালিত করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। তার দেশে ফেরা নিয়ে তরুণরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম তা পূর্ণতা পাবে।সূত্র: বাসসএফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ
যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ

যশোরে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের বাথরুমের ময়লার ঝুড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মরদেহটি Read more

গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে Read more

নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও দেখা দিয়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ৯ জন শিশু হামে আক্রান্ত Read more

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত Read more

এক বছরে বন্ধ ২৫৮ পোশাক কারখানা, শিল্পখাতে অস্থিতিশীলতার আশঙ্কা
এক বছরে বন্ধ ২৫৮ পোশাক কারখানা, শিল্পখাতে অস্থিতিশীলতার আশঙ্কা

গত এক বছরে দেশে ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির Read more

যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন
যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন

ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরেরও বেশি সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন