বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে শুনানি আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) পর্যন্ত মূলতবি করা হয়েছে।আজ বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছেন।এর আগে, মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির এই দিন নির্ধারণ করেন।গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দেন। একই দিনে আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই আদেশের বিরুদ্ধে ২৫ মে আপিল বিভাগের অনুমতি চেয়ে লিভ টু আপিল করেন রিটকারী।এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বুধবার নির্ধারণ করা হয়েছে।সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ‘মো. মামুনুর রশিদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য’ শিরোনামে আপিল বিভাগের আগামীকালের (বুধবার) কার্যতালিকায় লিভ টু আপিলটি রয়েছে।উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং ২ ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে, চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন। সেই রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়। তবে হাইকোর্টে রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হলে তা প্রাথমিকভাবে খারিজ হয়ে যায়। সেই আদেশের বিরুদ্ধেই এখন লিভ টু আপিল শুনানি অপেক্ষমাণ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিলে নির্বাচনে রাজি, তবে সংস্কার শেষে: সারজিস আলম
এপ্রিলে নির্বাচনে রাজি, তবে সংস্কার শেষে: সারজিস আলম

আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণে কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন জাতীয় Read more

যমজ ভাইয়ের যমজ সাফল্য: এসএসসিতে একই ফলাফল
যমজ ভাইয়ের যমজ সাফল্য: এসএসসিতে একই ফলাফল

শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। যমজ দুই ভাই বাইজিদ হাসান ও জিহাদ হাসান এসএসসি Read more

মেসিকে ফিরিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
মেসিকে ফিরিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলি ও ১১ জুন সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। Read more

করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট
করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করতেই মাস্কের বাজারে শুরু হয়েছে কৃত্রিম সংকট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, Read more

সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি

বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত Read more

হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ
হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ

২০২৪ সালের কোটা আন্দোলন চলাকালীন ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন