আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সুস্থতা ও রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। বিশেষ করে দিনের শুরুটা যদি হয় স্বাস্থ্যকর খাবার দিয়ে, তাহলে সারা দিনই শরীর ভালো থাকে। কিন্তু অনেকেই না জেনে সকালে এমন কিছু খাবার খেয়ে থাকেন, যেগুলো খালি পেটে শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন–এর বরাতে চিকিৎসকরা জানিয়েছেন এমন কিছু খাবারের কথা, যেগুলো সকালের নাস্তায় না খাওয়াই ভালো। ফলের জুসঅনেকেই মনে করেন, সকালে এক গ্লাস ফলের জুস খাওয়া মানেই স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। খালি পেটে ঠান্ডা ফলের জুস খেলে হজমের গতি কমে যেতে পারে এবং সর্দি-কাশির ঝুঁকিও বাড়ে। এছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি খালি পেটে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে অগ্ন্যাশয় ও যকৃতের ওপর অতিরিক্ত চাপ ফেলে।মিষ্টিজাতীয় খাবারসন্দেশ, রসমালাই, গুড়, চিনি—এসব খালি পেটে খাওয়া একেবারেই ঠিক নয়। কারণ প্রক্রিয়াজাত চিনি খালি পেটে শরীরে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে। কেক ও মাফিনসকালে অনেকেই কেক, প্যানকেক বা মাফিন খেয়ে নাস্তা সারেন। কিন্তু এসব খাবারে অতিরিক্ত চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে, যা খালি পেটে হজমের সমস্যা তৈরি করে এবং সময়ের সঙ্গে সঙ্গে ওজন বাড়ায়।টকজাতীয় ফলকমলালেবু, মালটা বা আপেলের মতো সাইট্রিক অ্যাসিডযুক্ত ফল খালি পেটে খেলে পেটে গ্যাস, অম্বল এবং অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া এই ফলে থাকা ফ্রুক্টোজ হজমের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।স্যান্ডউইচসকালে ব্যস্ততার কারণে স্যান্ডউইচ অনেকেরই প্রথম পছন্দ। কিন্তু এতে থাকা অতিরিক্ত মাখন ও ফ্যাট শরীরের ওজন বাড়ানোর পাশাপাশি হজমের সমস্যাও তৈরি করতে পারে। বিশেষ করে ফ্রায়েড স্যান্ডউইচ বা অতিরিক্ত তেলে ভাজা খাবার সকালে একেবারেই এড়িয়ে চলা উচিত।ইস্টযুক্ত খাবারপাউরুটি, কেক, পেস্ট্রি, প্যাটিস এসব খাবারে ইস্ট থাকে। খালি পেটে এসব খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে এবং দীর্ঘদিন খেলে পাকস্থলীতে আলসার হওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে। খালি পেটে হালকা, সহজপাচ্য ও প্রাকৃতিক খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এক কাপ গরম পানি, সঙ্গে একটি কলা বা কিছুটা ভেজানো চিঁড়া হতে পারে ভালো বিকল্প। সকালের খাবারে প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখলে সারাদিন শরীর চনমনে থাকে।সুস্থ থাকতে প্রতিদিনের শুরুতেই সাবধান হতে হবে। খালি পেটে কী খাবেন আর কী খাবেন না—সেই বিষয়ে সচেতন হলেই অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদের আরও এক গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান
মোসাদের আরও এক গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। তার নাম মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ।ইরানের আধা-সরকারি Read more

পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় পূজা মণ্ডপের সামনে মাতলামি করার সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম রাজু ওরফে Read more

চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলতি বছর ৩টি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। একইসঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের Read more

চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত Read more

ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি
ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি

ইরানের সর্বশেষ রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলভি স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যে স্থায়ী ‘শান্তি ও আঞ্চলিক Read more

অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭
অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বের কারণে বরিশালের উত্তর জনপদের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতাল অভ্যন্তরের জরুরি বিভাগের সামনে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন