নাটোরের সিংড়ায় পূজা মণ্ডপের সামনে মাতলামি করার সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম রাজু ওরফে বায়জিদ বোস্তামি ওরফে শাহাজালাল (২১)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় সিংড়া পৌরসভার মাদারীপুর সার্বজনীন দুর্গা মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের সরকারপাড়া মহল্লার মৃত রুহুল আমিন প্রামাণিকের ছেলে এবং স্থানীয় একটি মিষ্টির কারখানার কর্মচারী।মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার জানান, রাত ১০টার দিকে সুজন নামের এক দর্শনার্থীর সঙ্গে ওই যুবক মণ্ডপে প্রবেশ করেন। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে নেশাগ্রস্ত অবস্থায় নাচতে শুরু করলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। এসময় সুজনকে থামানো হলে রাজু ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র হাতে নিয়ে মন্দির এলাকায় ফিরে আসেন। পরে পুলিশ তাকে প্রবেশমুখ থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পূজার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলমান রয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন,‘ গ্রেপ্তার হওয়া যুবক মন্দিরের সামনে মাতলামি করছিল। সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পুলিশ তাকে তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী
নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী

বর্তমানে চুরি আতঙ্কে রয়েছে নওগাঁর বদলগাছী উপজেলাবাসী। এই উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরির ঘটনা। চোরেরা সুযোগ বুঝে এক রাতেই Read more

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না। প্রধান উপদেষ্টা Read more

জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার
জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামো বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। ফলে আইএমএফ চলতি Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন