মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলতি বছর ৩টি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। একইসঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে উভয় পক্ষ, যা দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে।রবিবার (২০ জুলাই) এক মিডিয়া নোটে এসব কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।মিডিয়া নোটে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে-টাইগার লাইটনিং মহড়া: টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে। বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে সৈনিকরা সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে অভিযান, আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (আইইডি) প্রতিরোধের জন্য প্রস্তুতি অর্জন করবে।টাইগার শার্ক ২০২৫ মহড়া: টাইগার শার্ক (ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ) একটি যৌথ প্রশিক্ষণ মহড়া, যেখানে দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধকৌশল অনুশীলন করে। ২০০৯ সাল থেকে চলমান এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে, যা বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবিলায় আরও দক্ষ করে তুলবে। এই যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হলো উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম।প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া: বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়ায় আমাদের প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, আমাদের সি-১৩০ বহরকে তুলে ধরা হবে, যা দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহড়া অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপরও গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে।আরকিউ-২১ কর্মসূচি চালু: যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে একত্রে বাংলাদেশের জন্য একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা (ইউএএস) সক্ষমতা গড়ে তুলছে। বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে।এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার (০৬ জুন) Read more

ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ
ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ

ভারতের হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এর মূল্য দিতে হবে Read more

ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য Read more

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।এই Read more

খামেনেয়িকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে : নেতানিয়াহু
খামেনেয়িকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে : নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে Read more

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন