দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বরিশাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা গৌরনদী। অথচ এই এলাকার পরিবেশ বর্তমানে চরম দূষণের শিকার হচ্ছে পৌরসভার অব্যবস্থাপনার কারণে। পৌর কর্তৃপক্ষের নিয়মিত ময়লা অব্যবস্থাপনার অভাবে জনবসতিপূর্ণ এলাকাগুলোর রাস্তার পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে করে একদিকে যেমন পরিবেশ দুষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হয়েছে।সরেজমিনে ঘুরে দেখা যায়, যেমন ভূরঘাটা বাসস্ট্যান্ড, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, নীলখোলা সরকারী প্রাইমারি স্কুলের  ব্রিজের উত্তর ও পশ্চিম পাশে, গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণ ও পশ্চিম পাশে, কসবা গরুর হাট সংলগ্ন এলাকায় পৌরসভার ট্রাকে করে  ময়লা ফেলে রাখা হচ্ছে। এসব ময়লার মধ্যে রয়েছে গৃহস্থালির বর্জ্য, ক্লিনিক ও হাসপাতালের বর্জ্যসহ নানা রকম ক্ষতিকর উপাদান। গৌরনদী পৌরসভা মোট নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। কিন্তু প্রতিটি ওয়ার্ডেই একই অবস্থা। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কোনো সু- নির্দিষ্ট স্থান বা পরিকল্পনা নেই। ফলে স্থানীয় জনগণ ভুগছেন তীব্র দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং নানা ধরনের পানিবাহিত রোগের ঝুঁকিতে।মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলার বিষয় গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান রিপন বলেন যে ভাবে বর্জ্য ফেলা হচ্ছে এতে করে পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুকীন হচ্ছে। কর্তৃপক্ষের উচিত রাস্তার পাশে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা।স্থানীয় ১নং ওয়ার্ডের বাসিন্দা প্রিন্স দেওয়ান বলেন, “আমাদের বাচ্চারা স্কুলে যাতায়াত করতে কষ্ট পায়। বাতাসে এমন দুর্গন্ধ ছড়ায় যে বাসায় থাকা দায় হয়ে পড়ে।”একই রকম ক্ষোভ প্রকাশ করেন পথচারী ৩০ বছর বয়সী হুমায়ুন কবির বলেন, “মনে হয় এই এলাকায় মানুষের বসবাস নেই। পৌরসভার লোকজন এমনভাবে ময়লা ফেলে রেখে যায় যে, আমরা বাধ্য হয়ে এই পরিবেশে বসবাস করছি। কোথাও অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না।”পরিবেশ নিয়ে কাজ করা সৈয়দ মাজারুল ইসলাম রুবেল বলেন , যেখানে পৌরসভার দায়িত্ব হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সেখানে তারাই পরিবেশ দূষণের অন্যতম উৎস হয়ে উঠেছে। যত্রতত্র ময়লা ফেলার কারণে বাতাসে ছড়াচ্ছে রোগজীবাণু, যা শিশু ও বয়স্কদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। দীর্ঘমেয়াদে এ ধরনের বর্জ্য থেকে মাটি ও পানিও দূষিত হতে পারে। এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় পৌরসভা কর্তৃপক্ষকে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।গৌরনদী উপজেলা ছাত্র নেতা নুরুদ্দিন বুদ্দি বলেন যত্রতত্র ময়লা ফেলা হলে ডেঙ্গু, টাইফয়েড, আমাশয়, সর্দি-কাশিসহ নানা রোগের প্রকোপ বাড়ে। পৌর এলাকায় নিয়মিত স্যানিটেশন ব্যবস্থা, নির্ধারিত স্থান নির্ধারণ করে বর্জ্য ফেলার ব্যবস্থা, এবং বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।এবিষয় গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি জানান, মহাসড়কের পাশে ময়লা ফেলার বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নিবোএসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন

মাত্র এক’শ টাকার বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে নৃশংস হামলায় আহত পোশাক শ্রমিক সজিব আকন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। Read more

গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি

গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা Read more

নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব
নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব

দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষে খুব সহসায় ঘোষণা আসছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি। জেলা ছাত্রদলের সদ্য বিগত কমিটি বিলুপ্তির এক বছর Read more

ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার Read more

‘ভুলবশত’ নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল
‘ভুলবশত’ নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল

লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে নিজেদের নাগরিককেই হত্যা করেছে ইসরায়েলের সেনারা। ভুলবশত তাদের গোলাই আছড়ে পড়ে দেশের ভূখণ্ডে। আর সেই Read more

দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের
দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের

ইসরায়েল যদি দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন