দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষে খুব সহসায় ঘোষণা আসছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি। জেলা ছাত্রদলের সদ্য বিগত কমিটি বিলুপ্তির এক বছর পর টনক নড়েছে কেন্দ্রীয় ছাত্রদলের। কার্যত এক বছর ধরে নেতৃত্বশূন্য রয়েছে জেলা ছাত্রদল। তবে কমিটি গঠন নিয়ে এমন কালক্ষেপণে হতাশ হওয়া ছাত্র নেতাদের মনের মেঘ কেটে যাবে খুব শীঘ্রই। এখন শুধু দেখার বিষয় কারা আসছেন নেতৃত্বে?দীর্ঘদিন ধরে অগ্নিপরীক্ষা দিয়ে যাওয়া পদ প্রত্যাশী ছাত্র নেতারা বলছেন, দল এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই মুহূর্তে নেতৃত্বশূন্য জেলা কমিটি ঘোষণা করে ছাত্রদলকে পূর্ণতা দেয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।এদিকে, খুব সহসাই নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির ঘোষণা আসছে বলে আবারো আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি খুব সহসায় ঘোষণা হবে। সবকিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীদের প্রতীক্ষার অবসান হয়ে যাবে। এবং ত্যাগী যোগ্য যারা, তারাই নেতৃত্বে আসার আভাস দিয়েছেন তিনি।৬৪ জেলার মধ্যে দেশের রাজনীতিতে নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ জেলা। একাত্তরের মুক্তি সংগ্রাম, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪ এর গণঅভ্যুত্থানসহ দেশের সকল ক্রান্তিকালে নোয়াখালী জেলার ভূমিকা অনবদ্য। সেই ঐতিহ্যবাহী জেলার একটি বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে দীর্ঘ সময় ধরে ছাত্রদলের কমিটি না থাকাটা সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরি ও স্বাভাবিক গতিশীলতা ব্যাহত হওয়ার কারণ।অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নোয়াখালী জেলা ছাত্রদল আজ সাংগঠনিক নেতৃত্বশূন্য। নেতৃত্বের পূর্ণতা দিতে এক ঝাঁক উদ্যমী ত্যাগী পরীক্ষিত ছাত্রনেতারা আজ প্রস্তুত ছাত্রদলের দায়িত্ব নিতে। যে ক’জন পদ প্রত্যাশী ছাত্র নেতারা রয়েছেন, তারা সকলেই প্রকৃত মেধাবী ছাত্র এবং দলের জন্য নিবেদিত, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত সৈনিক, প্রত্যেকেই ফ্যাসিস্ট সরকারের হামলা মামলার শিকার এবং ২৪ এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা।সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে এগিয়ে চলা বর্তমান নোয়াখালী জেলা ছাত্রদলের প্রতিদ্বন্দিতাপূর্ণ নেতৃত্বের আকাঙ্ক্ষা গণতন্ত্রের সৌন্দর্যকে প্রতিষ্ঠিত করছে। তবে কমিটি গঠন নিয়ে দীর্ঘসূত্রতা নেতাকর্মীদের মানসিকভাবে আহত করে তুলছে এবং সাংগঠনিক ধারাবাহিকতা ও দলীয় কর্মকাণ্ডের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। তবে আশার কথা হল যে, শীঘ্রই কমিটি গঠনের মাধ্যমে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ছাত্রদল।এদিকে, কে আসছেন নেতৃত্বে? কারা পাবেন দায়িত্ব? এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় প্রতীক্ষার প্রহর গুনছে ছাত্রদলের নেতা-কর্মীরা। কারণ সময়ের সেরা নয় জন প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী সভাপতি পদের জন্য লড়ে যাচ্ছেন সমান তালে। দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে তাদের সকলের রয়েছে অভিন্ন অবদান। যে কারণে নোয়াখালীতে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে রয়েছে জটিল সমীকরণ। এ বিষয়ে পদ প্রত্যাশীরা তাদের অভিব্যক্তি পেশ করেছেন সময়ের কণ্ঠস্বরের কাছে।নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি, বর্তমান জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এন বি এস রাসেল বলেছেন, ‘ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমার সক্রিয় ভূমিকা, দলের জন্য ত্যাগ ও তৃণমূল ছাত্রদলের নেতা কর্মীদের ভালোবাসার মূল্যায়নে আমি সভাপতি পদে নেতৃত্ব প্রত্যাশা করি।’জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান শহর ছাত্রদলের আহবায়ক মো. ওয়াসিম বলেন, ‘আমি ওয়ার্ড ছাত্রদল থেকে শুরু করে শহর ছাত্রদলের সহ-সভাপতি, সিনিয়র যুগ্ন আহবায়ক এবং বর্তমান আহবায়ক হিসেবে শহর এবং জেলায় সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব ও সকল আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন করতে গিয়ে ৬ বার কারাবরণসহ ১৯ টা মামলার আসামী হয়েছি। আমার ত্যাগের মূল্যায়নে আমি জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশা করি।’নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি বর্তমান সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি বলেন, ‘দীর্ঘ ১৯ বছরের বেশি সময় ধরে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সক্রিয় থেকে দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং সংগঠনের স্বার্থে জেল-জুলুম, নির্যাতনসহ নানা ত্যাগ স্বীকার করেছি। সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থেকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা আমাকে সভাপতি পদে সবচেয়ে যোগ্য প্রার্থী করে তুলেছে।’নোয়াখালী পৌরসভা ছাত্রদলের বর্তমান সদস্য সচিব ও আগামীর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী জিহাদুল ইসলাম সজীব বলেন, ‘গত ১৭ বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে জীবন বাজি রেখে সক্রিয় ছিলাম এবং একাধিকবার জেল-জুলুমও সহ্য করেছি। দলের সবচেয়ে কঠিন সময়ে নোয়াখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি, দলের স্বার্থে সর্বদা নিবেদিত থেকে মাঠে কাজ করেছি। দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই আমি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবিদার মনে করি।’নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে আরো এক প্রভাবশালী প্রার্থী নাজমুল ইসলাম জিকু, তিনি বলেন, ‘অনিয়ম-দুর্নীতি-উশৃংখলতার বিরুদ্ধে আমি পরিচ্ছন্ন সুশৃংখল ও সততার রাজনীতিতে বিশ্বাসী। দল ও দেশের স্বার্থে ছাত্রদলের ব্যানারে সকল আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নিজেকে নিবেদিত রেখেছি। দায়িত্ব পেলে সাংগঠনিক ভিত্তি মজবুত করণ ও দলীয় ৩১ দফা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখব।’নোয়াখালী জেলা ছাত্রদলের আরেক সদ্য সাবেক সহ-সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রত্যাশী ছাত্রনেতা বাকী বিল্লাহ তুষার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের আদর্শ বুকে ধারণ করে নিষ্ঠার সাথে কাজ করে আসছি। আমি দলের স্বার্থকে সব সময় ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখেছি। দলের ক্রান্তিকালে ফ্যাসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সব মিলিয়ে নেতৃত্বের আকাঙ্ক্ষা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা আমাকে এই পদে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছে। তাই আমি জেলা ছাত্রদলের সভাপতির পদে নিজেকে যোগ্য দাবিদার বলে মনে করি।’নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও বর্তমান জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আকবর হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার আমলে ১১ মামলার আসামি হয়েছি, ৩ বার কারাবরণ করেছি। আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। ২৪ পূর্ববর্তী কঠিন সময়ের আন্দোলন সংগ্রামের মূল্যায়নে ও ছাত্রত্ব দেখে নেতা নির্বাচন করতে হবে। দায়িত্ব পেলে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে সকল ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবো।’নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি শাহেদ আহম্মেদ চৌধুরী বলেন, ‘বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি এবং হামলা-মামলার শিকার হয়েছি। গত ১৫ বছর দলের দুর্দিনে প্রতিটি কর্মসূচি জীবনের ঝুঁকি নিয়ে বাস্তবায়ন করেছি। জেলা ছাত্রদলের দায়িত্ব পেলে আগামীতে ছাত্রদলকে আরো সু-সংঘটিত করার জন্য কাজ করে যাবো।’জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নোয়াখালীর সদর উপজেলা ছাত্রদলের বর্তমান সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দলের সংকটময় সময়ে নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং দেশ ও সংগঠনের স্বার্থে কাজ করতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছি, ১৩ টি মামলা ছয়বার জেল খেটেছি। দলের দুর্দিনে সকল আন্দোলন সংগ্রাম ও প্রতিটি কর্মসূচি জীবন বাজি রেখে বাস্তবায়ন করেছি। জেলা ছাত্রদলের দায়িত্ব পেলে সংগঠনকে আরো সুসংগঠিত করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।’এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফ্যাসিস্ট বিরোধী রাজপথের আন্দোলনের পরীক্ষিত ছাত্রনেতারা, বিপ্লব সংগ্রামে ত্যাগী ও নির্যাতিত, সেই সেরা পাঁচ ছাত্রনেতারা হলেন, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের বর্তমান সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী শহর ছাত্রদলের বর্তমান যুগ্ন আহবায়ক আশরাফুল করিম পাভেল, সোনাপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সজীব রহমান (সজীব)। শহর ছাত্রদলের বর্তমান যুগ্ন আহবায়ক তারেক নূর, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ।এদিকে ছাত্রদল বিষয়ে কথা হয় নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি নুরুল আমিন খানের সাথে। তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘দীর্ঘদিন ছাত্রদলের কমিটি না থাকায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে ছাত্রদল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে।’ তিনি আরো বলেন, ‘ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে পরীক্ষিত ত্যাগী ও সার্বিক যোগ্যতার মাপকাঠিতে যেন উচ্চ শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। তা না হলে মেধাশূন্য নেতৃত্ব দিয়ে আগামীর জ্ঞানভিত্তিক রাজনীতি মোকাবেলায় পিছিয়ে পড়বে ছাত্রদল।’নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাবেক সফল সভাপতি আজগর উদ্দিন দুখু সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘যত দ্রুত সম্ভব জেলা কমিটি ঘোষণা করা উচিত। এর আগে, বিনা কারণে অপরিকল্পিতভাবে জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখনো বিভিন্ন উপজেলায় স্কুল-কলেজসহ বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়নের কমিটি গুলো শুধু বিলুপ্তই করা হচ্ছে। কিন্তু তা নতুনভাবে গঠন করার কোন উদ্যোগই নেয়া হচ্ছে না। সেই সুযোগে বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর তৎপরতা দ্বিগুণভাবে চালিয়ে যাচ্ছে। তাই কালক্ষেপণ না করে ছাত্রদলের সকল স্তরের কমিটি গঠন করে নেতাকর্মীদের উজ্জীবিত রাখা জরুরি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ সদর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।রোববার (২৮ ডিসেম্বর) Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা Read more

কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো Read more

‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ
‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ

সম্প্রতি ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদের দৃশ্য দেখেছে বিশ্ববাসী। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে Read more

৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়
৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর অপেক্ষার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করলেও, সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন