ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারনে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সেই আলোচিত সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন কে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেকে বদলি করা হয়েছে। সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারক বিজ্ঞপ্তিতে এই বদলি জনিত অধ্যাদেশ জারি করা হয়।গত শনিবার ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারনে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে  নরসিংদীতে হেজাজতে ইসলাম নরসিংদী জেলার শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের কর্মী সমর্থক সহ অসংখ্য তৌহিদি জনতার অনশগ্রহনে নাদিরা ইয়াসমিনের শাস্তি দাবী করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবী করেন, নাদিরা ইয়াসমিন একজন ইসলাম বিদ্বেষী। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে তিনি ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন যাবত দাবী করে আসছেন পৈত্রিক সম্পত্তির বন্টনে নারীদেরকে পুরুষের সমান ভাগ দেয়ার জন্য। এজন্য তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। যা সম্পুর্ন ইসলামী আইনের পরিপন্থী। তার এসব কর্মকাণ্ড ও বক্তব্য মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে চলতে দেয়া যায়না ও মেনে নেওয়া যায়না। তার অচিরেই বিচারের ব্যবস্থা করতে হবে।তবে নাদিরা ইয়াসমিনের ওএসডি ও বদলি জনিত কারনে জেলাব্যাপি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে পক্ষে বিপক্ষে অনেকেই মন্তব্য করতে দেখা যাচ্ছে। পক্ষে বিপক্ষে অসংখ্য মানুষ নিজদের মতামত পোস্ট দিতে দেখা যাচ্ছে।প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক অ্যাকটিভিস্ট সংগঠন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের বিবৃতি দিয়ে বলেছেন, নাদিরা ইয়াসমিন একা নন—আমরা তাঁর পাশে আছি। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে লক্ষ্য করে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী মিথ্যা অপপ্রচার, চাকুরিচ্যুত করার হুমকি ও বয়কটের চেষ্টা করছে। ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিছিল করে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপমানজনক তথ্য ছড়িয়ে তাঁর জীবন এবং জীবিকার নিরাপত্তা ও মানসিক সুস্থতাকে বিপন্ন করার এক নিকৃষ্ট ষড়যন্ত্র চলছে।এছাড়াও এই সংগঠনের পক্ষ থেকে ৪ টি দাবী জানানো হয়েছে। দাবী গুলো হল,১। নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা ও মান-মর্যাদা রক্ষায় দ্রুত ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।২। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং মিছিলে যারা এই মিথ্যা, অপমানজনক ও নারীবিদ্বেষী ভাষা ব্যবহার করছেন, তাঁদেরকে চিহ্নিত করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনতে হবে।৩। রাষ্ট্রকে সব ধরনের নারীবিদ্বেষের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।৪। কলেজ প্রশাসনকে এ ধরণের হুমকি এবং চাপ উপেক্ষা করে একাডেমিক পরিসরের স্বাধীনতা ও সহকর্মী শিক্ষকের পাশে দৃঢ় অবস্থান নিতে হবে। এছাড়াও জেলার বিভিন্ন লেখক, শিক্ষক, চিন্তাশীল ব্যক্তিবর্গ এ নিয়ে তাদের মতামত জানিয়েছেন।নাদিরা ইয়াসমিনের এই বদলি জনিত কারনে হেফাজতে ইসলাম সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোর নেতাকর্মীরা তাদের পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন তার আরও কঠিন শাস্তি হওয়ার দরকার ছিল। ওএসডি ও বদলি করে তাকে নরসিংদীবাসীর রোষানল থেকে বাচিয়ে দেয়া হয়েছে।এই বিষয়ে নাদিরা ইয়াসমিন জানিয়েছেন, আমার বিরুদ্ধে অন্যায় আচরণ করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও Read more

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন
স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট Read more

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল সভাপতিসহ নিহত ২
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল সভাপতিসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের সভাপতিসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন Read more

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা
বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন