রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন যা করছেন তাতে খুশি নন বলেও জানান তিনি।আগ্রাসনের ৩ বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এমন মন্তব্য করলেন ট্রাম্প। খবর সিএনএনের। রোববার (২৫ মে) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু একটা ঘটেছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন! তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন এবং আমি কেবল সৈন্যদের কথা বলছি না। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হচ্ছে।’এর কয়েক ঘণ্টা পর নিজের মালিকানাধীন সোশ্যাল মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ‘পুতিন যা করছেন তাতে আমি খুশি নই। তিনি অনেক মানুষকে হত্যা করছেন এবং আমি জানি না তার (পুতিনের) কী হয়েছে।’রাশিয়ার সব চেয়ে ভয়াবহ হামলার পর যা বললেন জেলেনস্কিএকইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যেরও সমালোচনা করেছেন ট্রাম্প। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একইভাবে, প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের জন্য কোনো উপকার করছেন না, যেভাবে তিনি কথা বলছেন। তার মুখ থেকে যা বেরোয় তা সমস্যার সৃষ্টি করে, আমি এটা পছন্দ করি না এবং এটি বন্ধ করাই ভালো।’এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের ‘নীরবতা’ রুশ প্রেসিডেন্ট পুতিনকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করছে।যুদ্ধবিরতির সম্ভাবনা, সেইসঙ্গে সর্ববৃহৎ বন্দিবিনিময়ের মধ্যেই যুদ্ধের তিন বছরের ইতিহাসে ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার, কিয়েভ, ঝাইটোমির, খারকিভ, খমেলনিস্কি, ওডেসা, মাইকোলাইভসহ অন্তত ৩০টি শহর লক্ষ্য করে ছোড়া হয় ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় বিভিন্ন শহরে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা গুলি করে ভূপাতিত করেছে ২৬৬টি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র।রাশিয়ার দাবি, তারা দোনেৎস্কের পূর্বাঞ্চলের রোমানিভকা গ্রাম দখলে নিয়েছে। রাশিয়ার এমন বিধ্বংসী হামলার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন।জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, যুক্তরাষ্ট্রের নীরবতা, বিশ্বের অন্যদের নীরবতা কেবল পুতিনকে উৎসাহিত করে। রাশিয়ার প্রতিটি সন্ত্রাসী হামলা মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচা মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় দুপুর Read more

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ দুর্ঘটনায় রাজধানীর সাতটি হাসপাতালে এখনো Read more

নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত
নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। কানাডার মন্ট্রিল Read more

এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে
এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আসার পর এটি ব্যবহার করে জালিয়াতি ব্যাপক হারে বেড়েছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। ভিসা নিয়েও জালিয়াতি Read more

জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

১০০ শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে বাগেরহাটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ফলে ডাক্তার-নার্সসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন