নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। কানাডার মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি ফ্লাইট অবতরণের পরপরই রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, রোববার (২২ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটের দিকে লাগার্ডিয়া বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের ‘বোম্বারডিয়ার সিআরজে-৯০০’ মডেলের প্লেনটির সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্লেনটি অবতরণ করে গেটের দিকে যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং যাত্রীদের প্লেন থেকে নামিয়ে আনা হয়। কিছু ফুটেজে প্লেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্রও দেখা গেছে। যদিও এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।এ দুর্ঘটনার পরপরই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন লাগার্ডিয়া বিমানবন্দরে সব ধরনের প্লেন ওঠানামা স্থগিত ঘোষণা করে। বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে, সব আগত ফ্লাইট হয় অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, না হয় সেগুলোকে উৎসস্থলে ফেরত পাঠানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের Read more

ভুয়া পুলিশ সদস্য আটক, আসল পুলিশের কাছে হস্তান্তর
ভুয়া পুলিশ সদস্য আটক, আসল পুলিশের কাছে হস্তান্তর

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা শিক্ষককের কাছে ভূয়া ডিএসবি পুলিশ সদস্যর পরিচয় দিয়ে টাকা দাবির  অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক Read more

বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত
বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত ও একজন Read more

এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি
এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি

১০ বছরের বেশি সময় ধরে মাথায় ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবে কেনিয়ার সরকার ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহায়তায় মৃত্যুদণ্ড থেকে Read more

বেনাপোলে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক
বেনাপোলে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ Read more

হাসিনা ও তার দোসরদের লুটপাটের তদন্ত করতে হবে: সারজিস
হাসিনা ও তার দোসরদের লুটপাটের তদন্ত করতে হবে: সারজিস

বাংলাদেশকে খুনি হাসিনা ও তার দোসররা যে লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে অন্তঃসারশূন্য করেছে, সেগুলো তদন্ত করে বের করা হোক।বুধবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন