জনতার মেয়র হিসেবে কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।শুক্রবার (২৩ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ  কথা বলেন।তিনি লেখেন, শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।ইশরাক আরও লেখেন, দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়) একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ
পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে একটি দুই তলা মসজিদ তলিয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা Read more

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে Read more

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে Read more

বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির Read more

গাইবান্ধায় পতাকাস্ট্যান্ডে জুতা উত্তোলণ, যুবক আটক
গাইবান্ধায় পতাকাস্ট্যান্ডে জুতা উত্তোলণ, যুবক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকাস্ট্যান্ডে জুতা লাগিয়ে উড়ানোর ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন