নওগাঁ জেলায় জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। সেই অনুযায়ী সাপাহার উপজেলার কিছু কিছু বাগানে আজ গুটি আম পাড়া শুরু হয়েছে। ১৮ জুন থেকে এই এলাকার সুস্বাদু আম রুপালী আম  মিলবে। তার কিছু দিন আগে থেকে পুরোদমে আম কেনা বেচার জন্য ক্রেতা-বিক্রেতার ভিড় দেখা যাবে। সকালে সাপাহার উপজেলা সদরের পাইকারি আম বাজারে ঘুরে দেখা গেছে, বেচাকেনা একেবারেই কম। সকাল ৯টা পর্যন্ত মাত্র কয়েক মণ আম বিক্রি হয়েছে। বাজারে নেই পূর্বের মতো আমচাষি কিংবা পাইকারদের সক্রিয়তা।স্থানীয় আম ব্যবসায়ী বুলবুল হোসেন জানান, “বাণিজ্যিক বাগানগুলোর আম এখনো পাকেনি। বাড়ির আঙিনা বা ছোট আকারে চাষ হওয়া গুটি আমই কেউ কেউ বাজারে আনছেন। তবে পরিমাণ কম। এসব আম ৮০০ থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।” ৩০ মে গোপালভোগ বাজারে বেচা-কেনা শুরু হলে তখন একটু বাজার জমতে শুরু করবে এব পুরোদমে বাজার জমবে আম রুপালী আম ওঠার আগ মহুত্বে বলেও জানান তিনি।সাপাহার আমের হাট ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। আড়তে জমজমাট পরিবেশ নেই। কয়েকজন বিক্রেতা সাইকেল ও ভ্যানে করে অল্প পরিমাণ আম নিয়ে এসেছেন। প্রথম দিনেই ৪৮ কেজি ১ মণ হিসাবে বেচাকেনা শুরু হয়েছে, যা নিয়ে চাষিদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে।সাপাহার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, “আম্রপালি, নাক ফজলি, হাড়িভাঙা, বারি আম-৪ ও গৌড়মতি হচ্ছে সাপাহারের প্রধান জাত। এগুলোর পাকা মৌসুম জুনের মাঝামাঝি। আম্রপালি বাজারে এলে হাট জমবে। বর্তমানে এখানে আগাম জাতের চাষ কম, তাই বাজারও জমছে না।”তিনি আরও জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এবার থেকে ৪৮ কেজিকে এক মণ ধরা হচ্ছে, যার মধ্যে ক্যারেটের ওজন ৩ কেজি। ফলে ‘ঢলতা’ হিসেবে কার্যত ৫ কেজি করে বেশি ধরতে হচ্ছে।সাপাহার বাজারে রবিউল ইসলাম নামে এক পাইকার জানান, তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১৫ মণ গুটি আম কিনেছেন ৭৬০ থেকে ৮৬০ টাকা দরে। এ সব আম সাধারণত আচার তৈরির কাজে ব্যবহৃত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাতকরণ করা যাবে না। তবে আবহাওয়ার কারণে কোনো জাতের আম আগে পাকলে কৃষি বিভাগের সুপারিশে তারিখ পুনঃনির্ধারণ করে অনুমতি দেওয়া হবে।”তিনি আরও জানান, “আমে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার বন্ধে প্রশাসনের নজরদারি থাকবে। সাপাহার গুরুত্বপূর্ণ আম বাজারগুলোতে বিশেষ মনিটরিং চলবে।”জেলা প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী—২৩ মে থেকে গুটি আম, ২৮ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙা, ১৮ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো, ১০ জুলাই থেকে বারি-৪, গৌড়মতি, আশ্বিনা ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।সঠিক সময়ে আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি ব্যবসায়ী ও চাষিদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে Read more

বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার
বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার

বিপিএলের চলতি আসরে নতুন দল হিসেবে যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেসের জন্য অভিষেক মৌসুমটা এখন পর্যন্ত হতাশারই। একের পর এক Read more

তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী Read more

প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাকৃবিতে বিক্ষোভ
প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাকৃবিতে বিক্ষোভ

‘চাকরির ক্ষেত্রে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীরা প্রাধান্য পাবে’—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ Read more

মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা
মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা

২০২৪-২৫ মৌসুমে ইনজুরি জর্জরিত দল নিয়ে ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার ২০২৫-২৬ মৌসুম শুরুর Read more

নাফনদে ভেসে আসা, আরসা সদস্যের মৃতদেহ উদ্ধার
নাফনদে ভেসে আসা, আরসা সদস্যের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফনদে জোয়ারের পানিতে ওপার সীমান্ত থেকে ভেসে আসা এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন