গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। তিনি বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। স্থানীয় সময় বুধবার (২১ মে) এমন মন্তব্য করেছেন ইসরায়েলের চরম ডানপন্থী রাজনীতিবিদ মোশে ফেইগলিন।ইসরায়েলি টিভি চ্যানেল ১৪-কে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সংসদের সাবেক সদস্য ফেইগলিন বলেন, ‘শত্রু হামাস নয়, হামাসের সামরিক শাখাও নয়। গাজার প্রতিটি শিশুই শত্রু। আমাদের গাজা দখল করে সেখানে বসতি স্থাপন করতে হবে, এবং সেখানে একটি গাজাবাসী শিশুকেও রাখা যাবে না। এছাড়া অন্য কোনো বিজয় নেই।’এর আগে, আইডিএফের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ ইয়ের গোলান অভিযোগ করেন, গাজার শিশুদেরকে হত্যা করা যেন নিজেদের শখে পরিণত করেছে ইসরায়েল। তার ওই অভিযোগের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন মোশে ফিগলিন।এক সংবাদ সম্মেলনে উপত্যকাটিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ভূমিকারও তুমুল সমালোচনা করেছেন ইয়ের গোলান। বলেছেন, ইসরায়েল দিন দিন এমন এক রাষ্ট্রে পরিণত হচ্ছে, যার আন্তর্জাতিক কোনো সমর্থক নেই। কেননা সুস্থ কোনো দেশ কখনো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেনা। শখের বশে শিশু হত্যা করে না। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক
যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক

প্রেম—পৃথিবীর সবচেয়ে আবেগময় ও মধুর সম্পর্কগুলোর একটি। ভালোবাসা, যত্ন, বিশ্বাস আর সম্মান দিয়ে গড়ে ওঠা এই সম্পর্কের শুরুতে থাকে রঙিন Read more

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মিষ্টির দোকানকে জরিমানা
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মিষ্টির দোকানকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্য নিরাপত্তা আইনে তিনটি মিষ্টির দোকানকে মোট ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা Read more

ক্যানসারে আক্রান্ত ভ্যানচালক নুরুল ইসলামের বাঁচার আকুতি
ক্যানসারে আক্রান্ত ভ্যানচালক নুরুল ইসলামের বাঁচার আকুতি

ভ্যানগাড়ি চালক হতদরিদ্র নুরুল ইসলাম (৪০)। মরণব্যাধি গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অর্থের অভাবে চিকিৎসা Read more

চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান
চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের পৌরকর নির্ধারণের নথিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, Read more

২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন