২০২৪-২৫ মৌসুমে ইনজুরি জর্জরিত দল নিয়ে ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার ২০২৫-২৬ মৌসুম শুরুর মাত্র কয়েকদিন আগেই আবারও বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেছেন মৌসুমের প্রথম ম্যাচ থেকে।আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে লা লিগা ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচে তাকে পাওয়া যাবে না।প্রশিক্ষণ চলাকালে কামাভিঙ্গার চোট পাওয়ার ঘটনা নিছক দুর্ঘটনা হলেও তার জন্য এটা নতুন নয়। গত মৌসুমে এপ্রিল মাসে গেতাফের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। বাঁ পায়ের অ্যাডাক্টর টেন্ডন ছিঁড়ে যাওয়ায় মৌসুমের শেষভাগ খেলতে পারেননি। কামাভিঙ্গার অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের মাঝমাঠে পরিবর্তন আনতেই হচ্ছে কোচ জাভি আলোনসোকে। এক্ষেত্রে অরেলিয়েন চুয়োমেনি, ফেদেরিকো ভালভেরদে, দানি সেবাইয়োসদের মধ্য থেকে কেউ একজন হতে পারে মাঝমাঠের নতুন কাণ্ডারি। এছাড়াও আলোচনায় আছে তরুণ আরদা গুলারের নামও। তবে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন না থাকলেও কামাভিঙ্গার পজিশনে গতিময়তা ও রক্ষণভাগে যে কার্যকারিতা, তা পূরণ করা সহজ নয়।তবে শুধু কামাভিঙ্গা নন, ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম কাঁধের অস্ত্রোপচারের পর বিশ্রামে আছেন। তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক এবং অভিজ্ঞ লেফটব্যাক ফেরলাঁ মেন্ডিও চোটের কারণে বাইরে। এছাড়া রক্ষণভাগে অ্যান্টোনিও রুডিগার লাল কার্ডের নিষেধাজ্ঞায় প্রথম ম্যাচে খেলতে পারবেন না।এই পরিস্থিতিকে ‘মৌসুম শুরুর আগেই পরীক্ষা’ বললে ভুল হবে না। নতুন কোচ জাবি আলোনসোর জন্য এটি নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই তাকে সাজাতে হবে দল, বদল আনতে হবে পরিকল্পনায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ Read more

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা
ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)

আজ মঙ্গলবার (২১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে ব্যস্ততম এক দিন। ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে একের পর এক দারুণ ম্যাচ। Read more

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি Read more

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি
চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি

দক্ষিণ চট্টগ্রামের প্রাণরেখা কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহনের চলাচলে এ সড়কে দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা। আর এসব দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন