কক্সবাজারের টেকনাফে নাফনদে জোয়ারের পানিতে ওপার সীমান্ত থেকে ভেসে আসা এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়দের সহায়তায় শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় এই মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।এদিকে তথ্য নিয়ে জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবকের নাম ফয়েজুল ইসলাম (৩৫)। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছের পুত্র।নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত ক্যাম্পের বেশ কয়েকজন রোহিঙ্গা জানিয়েছেন, ফয়েজুল ইসলাম আরসা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিল। তাদের ধারণা, নিহত যুবক মিয়ানমার রাখাইন রাজ্যে গিয়ে সন্ত্রাসী গ্রুপ আরসা বাহিনীর সাথে যুক্ত হয়েছিল। সেখান থেকে আসার পথে নৌকা ডুবির ঘটনায় মারা গেছে। এই নৌকা ডুবির ঘটনায় তাদের আরো সদস্য মারা যেতে পারে বলেও ধারণা করছেন তারা।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বুধবার সন্ধ্যার দিকে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফনদীর ঘোলারচর এলাকায় একটি মৃতদেহ ভাসছে। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া মৃতদেহটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য রাতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১ Read more

ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান
ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন
ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন

ইয়েমেনের একজন নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে দেশটি। আগামী ১৬ জুলাই কার্যকর করা Read more

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের আনা প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের সব Read more

১২ বছর হয়ে গেছে, আর মেনে নেয়া যায়না বললেন হাবিপ্রবি শিক্ষার্থীরা
১২ বছর হয়ে গেছে, আর মেনে নেয়া যায়না বললেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

"স্থাপত্য বিভাগ প্রতিষ্ঠার বারো বছর হয়ে গেছে। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর এখনও এই বিভাগের নির্দিষ্ট ক্লাসরুম নেই, কাজ করার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন