নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মো. সাহেব শেখ (৩৬) কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে। সে পৌরসভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তিনি লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে একজন মাংস ব্যবসায়ী। বৃহস্পতিবার (২২মে) দুপুরে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লক্ষীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গা গ্রামের লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনার জের ধরে দুপুরে সাহেব শেখ লক্ষীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে পেতে থাকা একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখকে কুপিয়ে গুরুতর জখম করে।স্থানীয় লোকজন আহত সাহেব শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক

সরকার থেকে অনুমতি না পাওয়ায় আপাতত বাংলাদেশে আসছেন না প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্ম প্রচারক ডা. জাকির নায়েক।বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সফরকালে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার Read more

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান

তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরআগের টানা চারদিন আলোচনা হওয়ার পর এটি ব্যর্থ হলে আফগানিস্তানকে বিভিন্ন Read more

‘দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই’
‘দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই’

দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, তবে চাহিদার চেয়ে সরবরাহ কম। প্রাপ্তি সাপেক্ষে দেওয়া হচ্ছে গ্রাহকদের।সোমবার (২৩ মার্চ) Read more

চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ
চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তিন ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন