নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা জবাবে এবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক ব্যক্তিকে বহিষ্কার করল পাকিস্তান।  তার বিরুদ্ধে ‘পাকিস্তানে তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি কার্যক্রর্মে’ যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের মতে, এই সিদ্ধান্ত জানাতে ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল।এছাড়া ভারতীয় হাইকমিশনের কোনও কূটনীতিক বা কর্মী যেন কোনোভাবেই তাদের বিশেষাধিকার এবং মর্যাদার অপব্যবহার না করেন সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।এর আগে, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মাঝে ভারত সরকার আবারও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, বহিষ্কার হওয়া পাকিস্তানি কূটনীতিক এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি, বিশেষ করে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী অগ্রহণযোগ্য। যদিও সরকারিভাবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্রমতে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।পাল্টাপাল্টি এই বহিষ্কারের ঘটনা এমন সময়ে ঘটলো ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে।  এর আগে, আট দিন আগে একই ধরনের অভিযোগে পাকিস্তানের আরেকজন কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল। দুটি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ৪২৫ জন হাসপাতালে Read more

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও Read more

ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী Read more

ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে দ্রুত Read more

ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান
ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান

গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন