প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গুটি আম নামানোর মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে আম সংগ্রহ মৌসুম।বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে বিভিন্ন উপজেলায় পরিপক্ব হওয়া স্বল্প পরিসরে গুটি জাতের এই আম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন আম চাষি ও বাগানিরা। এরপর এই আম বাজারজাতের করা হবে। নিম্নমানের এসব গুটি আম খুব একটা সুস্বাদু হয় না। ফলে আচারের কাজেই বেশি ব্যবহার হয়।তবে সুস্বাদু ও উন্নত জাতের আমের জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। বেঁধে দেওয়া সময় অনুযায়ী নওগাঁর সবচেয়ে বেশি উৎপাদিত ও দেশসেরা সুমিষ্ট আম্রপালি আগামী ১৮ জুন গাছ থেকে পাড়া শুরু হবে। এছাড়াও জিআই স্বীকৃতি পাওয়া নাক ফজলি ৫ জুন থেকে বাজারে আসার কথা রয়েছে।প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী, গোপালভোগ ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন থেকে থেকে পাড়া যাবে। এ ছাড়াও নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া-হাড়িভাঙা ১০ জুন, আম্রপালি ১৮ জুন, ফজলি এবং ব্যানানা ম্যাংগো ২৫ জুন থেকে আম পাড়তে পারবেন চাষিরা। সর্বশেষ ১০ জুলাই থেকে সংগ্রহ করা যাবে আশ্বিনা, বারি-৪ ও গৌড়মতি। এরআগে নির্ধারিত সময়ের আগে কোন আম বাজারে পেলেই ব্যবস্থা নেবে প্রশাসন। তবে কারও বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পেকে গেলে তা স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের আম চাষি ফিরোজ হোসেন বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি আম পাড়া শুরু হয়েছে। প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই। দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আজ প্রথম দিন। তাই আমের দাম ঠিকঠাক বলা যাচ্ছে না। আশা করছি, ভালো দাম পাব। কারণ এবার আম কম ধরেছে।নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, অপরিপক্ব আম কেউ যাতে বাজারে বিক্রি করতে না পারে সেজন্য আম সংগ্রহ ও বাজারজাত করার দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী গুটি জাতের নাম নামানো শুরু হয়েছে। জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম-বাণিজ্য হতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন

 নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে Read more

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

গাজা থেকে দ্বিতীয় ধাপে আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। বিবিসির এ Read more

কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস
কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Read more

ভাত না রুটি, কী খাওয়া উচিত?
ভাত না রুটি, কী খাওয়া উচিত?

ভাত নাকি রুটি, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি ভালো, কার জন্য কোন ধরনের খাবার অথবা কীভাবে খেলে শরীরে ক্ষতির মাত্রা কম Read more

‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি
‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার Read more

ফ্লাইওভার ও ব্রিজে লাইট না থাকায় ছিনতাইয়ে আতঙ্কে সাধারণ মানুষ
ফ্লাইওভার ও ব্রিজে লাইট না থাকায় ছিনতাইয়ে আতঙ্কে সাধারণ মানুষ

গাজীপুরের শিল্পনগরী খ্যাত কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ ফ্লাইওভার ও ব্রিজগুলো-সফিপুর, চন্দ্রা, খাড়া জোড়া, কালিয়াকৈর বাইপাস ও অত্যাধুনিক চাপাইড় ব্রিজ-দীর্ঘদিন ধরে অন্ধকারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন