একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গত কয়েকদিনের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন।গত রোববার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয়। দুই ‘পূর্ণ মেয়াদ’ হবে নাকি দুই ‘বার’ হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক হয়। কেউ কেউ সংসদের দুই মেয়াদের পক্ষে, কেউ কেউ দু’বারের (মেয়াদ যত দিন হোক, সর্বোচ্চ দু’বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন) পক্ষে মত দেন।যুক্তিতর্কের একপর্যায়ে ওই বৈঠকে সালাহউদ্দিন আহমেদ বলেন, এভাবে ঐকমত্যে আসা হয়তো সম্ভব হবে না। এর বদলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয়, এক ব্যক্তি সর্বোচ্চ ‘দু’বার’ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন।বিএনপির নীতিনির্ধারকদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলটি সিদ্ধান্ত নিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর (দুই পূর্ণ মেয়াদ) প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন।এছাড়া বিএনপির সিদ্ধান্ত হচ্ছে, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মতো প্রতিষ্ঠান গঠনের সাথে তারা একমত নয়। এটিকে তারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় Read more

সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ
সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ

সমুদ্র পথে চলতি বছরে এখন পর্যন্ত ইতালিতে পৌঁছানোর শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ১ Read more

দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি
দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি

ঈদ উদযাপন শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই Read more

কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ Read more

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই
বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক Read more

প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং কাবুলে যুক্তরাষ্ট্রের মিত্র সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন