রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।সম্প্রতি কুয়াকাটায় ভয়াবহ ভাঙনের কারণে স্থানীয়রা সি-বিচ রক্ষায় আন্দোলনে নেমে আসে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সৈকতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সরকার কুয়াকাটাকে রক্ষা করতে সচেষ্ট। শিগগিরই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয় সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয়কে অবগত করার সাথে সাথে তিনি ভালো রেসপন্স করেছেন এবং সংশ্লিষ্ট সচিবকে দ্রুত প্রটেকশন এর ব্যবস্থায় নির্দেশ দেওয়া হয়েছে।’ কুয়াকাটা বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে, তাই এ পর্যটন কেন্দ্রে সরকারের আলাদা নজর রয়েছে।এদিকে সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ তদারকি করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এখন দরকার দ্রুত বাস্তবায়ন। সমুদ্র সৈকত শুধু পর্যটন নয়, বরং এই অঞ্চলের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই কুয়াকাটা বাঁচাতে চাই দ্রুত ও টেকসই পদক্ষেপ।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

ঈশ্বরদীতে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে স্বপ্নদ্বীপ রিসোর্টে হামলা ও ভাঙচুর
ঈশ্বরদীতে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে  স্বপ্নদ্বীপ রিসোর্টে হামলা ও ভাঙচুর

পাবনার ঈশ্বরদীতে রাস্তা দখল করে রিসোর্টের গ্যারেজ স্থাপন ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ তুলে রিসোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে উৎসুক জনতা Read more

আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

বোদায় অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদনে দুই কারখানাকে জরিমানা
বোদায় অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদনে দুই কারখানাকে জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি আইসক্রিম কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার Read more

‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’
‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’

আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন