দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে স্ত্রী-সন্তান ও সহায়-সম্পদ কিছুই খুঁজে পাচ্ছেন না চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি। তার স্ত্রী পাঁচ সন্তান, নগদ ২৫ লাখ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার এবং বাড়ির আসবাবপত্রসহ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ধারণা, পরকীয়া প্রেমের জের ধরে এই ঘটনা ঘটেছে।বুধবার (২১ মে) বিকেলে সৌদি আরব থেকে দেশে ফিরে ঘরের এই অবস্থা দেখে দিশেহারা মোহাম্মদ ইউসুফ। স্ত্রী-সন্তানদের খুঁজে পেতে তিনি বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা গেছে, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মধ্যম বাঁশখালা গ্রামের আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ প্রায় দুই যুগের বেশি সময় ধরে সৌদি আরবে কর্মরত। ২০০৬ সালে তার সঙ্গে বৈলছড়ি ইউনিয়নের এক নারীর বিয়ে হয়। এই দম্পতির সংসারে চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ইউসুফ তার উপার্জনের সব টাকা স্ত্রী মোরশেদার কাছে পাঠাতেন এবং প্রতিবার দেশে আসার সময় স্বর্ণালংকারও নিয়ে আসতেন বলে জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফের স্ত্রী সম্প্রতি এক যুবলীগ নেতার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ উঠেছে, এই সম্পর্কের জের ধরেই তিনি স্বামীর জমানো টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন। সূত্র আরও জানায়, ইউসুফের স্ত্রী পাঁচ ছেলেমেয়েসহ ঈদের চার দিন পর তার বাবার বাড়ি বৈলছড়িতে যান এবং গত ২ মে কাউকে না জানিয়ে সেখান থেকে সন্তানদের নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।দেশে ফিরে মোহাম্মদ ইউসুফ তার নবনির্মিত পাকা বাড়িটি তালাবদ্ধ দেখতে পান। দরজা খুলে দেখেন, ঘরের টিভি, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্রও নেই। এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।প্রবাসী মোহাম্মদ ইউসুফ জানান, তাদের সংসারে কখনও অশান্তি ছিল না এবং তিনি স্ত্রীর কোনও অভাব রাখেননি। কেন বা কী কারণে তার স্ত্রী সন্তানদের নিয়ে চলে গেলেন, তা তিনি বুঝতে পারছেন না। স্ত্রী ও সন্তানদের ফিরে পেতে তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে ইউসুফের স্ত্রীর মা জানান, মেয়ে কোথায় গেছে তারা জানেন না এবং এ ঘটনায় তারা লজ্জিত। তিনি আরও শুনেছেন, তার মেয়ে মোরশেদা তার স্বামীকে তালাক দিয়েছেন। ইউসুফের বৃদ্ধা মা রশিদা বেগমও তার পুত্রবধূ ও নাতি-নাতনিদের ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন Read more

আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু
তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু

দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। Read more

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক
শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মিথ্যা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে Read more

মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া Read more

মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন

মোংলায় "তারুন্যের উৎসব-২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন