স্কুলের পরীক্ষার ফি দিতে পারেননি এক শিক্ষার্থীর বাবা। তাই তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির সালাহউদ্দিন আইয়ুবি মেমোরিয়াল উর্দু উচ্চ বিদ্যালয়ে।৩ অক্টোবর রাতে কাজ থেকে বাড়ি ফিরে ফয়েজ খান তার ছেলে ফাহাদ ফয়েজ খানকে কাঁদতে দেখেন। বাবাকে দেখে ছেলেটি জিজ্ঞাসা করে, বাবা ফি কব পে কারোগে (তুমি কখন পরীক্ষার ফি দেবে)সেদিন স্কুলে যে অপমানের মুখোমুখি হতে হয়েছিল তা থেকেই বাবাকে এই প্রশ্নটি করে ছেলে ফাহাদ। প্রথম সেমিস্টারের পরীক্ষার ফি দিতে না পারার কারণে তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বলে স্কুল কর্তৃপক্ষ।  ফয়েজ জানান, এটা ছিল ফাহাদের প্রথম সেমিস্টারের প্রথম পরীক্ষা। শুধু পরীক্ষার ফি না দেয়ায় তাকে ক্লাসের অন্য ছাত্রদের থেকে দূরে বসিয়ে পরীক্ষা দিতে হয়। তাও আবার মেঝেতে বসে।ফয়েজ তার ছেলেকে সান্ত্বনা দেন এবং পরের দিন স্কুলে যেতে বলেন, সমস্যাটি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে। ৪ অক্টোবর, ফয়েজ স্কুলে যান এবং ফাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন। ফয়েজ বলেন, ‘আমাকে বলা হয়েছিল, ফাহাদ তৃতীয় তলায় বসেছে। কিন্তু আমাকে যেতে দেয়া হয়নি। কোনোভাবে, জোর করে আমি উপরে যেতে সক্ষম হই এবং আমার ছেলেকে মেঝেতে খবরের কাগজের উপর বসে থাকতে দেখি। যখন আমি পরীক্ষার পরিদর্শকের মুখোমুখি হই, তখন তিনি আমাকে অধ্যক্ষের সাথে কথা বলতে বলেন। আমি আমার ছেলেকে সেখান থেকে বের করে আনি।’এরপর ফয়েজ তার ছেলেকে নিয়ে সোজা থানায় যান ঘটনাটি জানাতে। সব শুনে পুলিশ অধ্যক্ষ এবং শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং শিশুটিকে স্কুলে ফেরত পাঠায় যাতে সে তার  লেখা শেষ করতে পারে। ফয়েজ দাবি করেন, ‘ফাহাদের স্কুল ফি ২,৫০০ টাকা, যার মধ্যে আমি ১,২০০ টাকা দিয়েছি। বকেয়া ১,৩০০ টাকার জন্য তার ছেলেকে সকলের সামনে অপমান করা হয়।’  পরিবারটির অভিযোগ, স্কুল প্রশাসন স্পষ্টতই ছাত্রের আত্মসম্মান এবং অধিকার লঙ্ঘন করেছে, যার ফলে তাদের ছেলে অপমানিত বোধ করেছে।  এদিকে, এনডিটিভি স্কুলের সাথে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়া পায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু
চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাকখালি এলাকায় সেচ দেওয়ার সময় খালে পড়ে সাগর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সাগর চন্দ্রঘোনা Read more

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা
এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ড এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে। প্রশ্ন ও Read more

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন