গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে গুইমারা এমপি চেকপোস্ট এলাকা থেকে মেজর মিরাজ সাঈদ ইমতিয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে শালবন এলাকা থেকে মোট ৭টি অবৈধ কাঠের চৌকি উদ্ধার করা হয়। পরে ডিএফও-৩-এর উপস্থিতিতে কাঠগুলো স্থানীয় বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪২ হাজার ৪৮০ টাকা বলে জানানো হয়েছে।সেনাবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে তারা নিয়মিতভাবেই এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও অবৈধ কাঠ পাচারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ দফা দাবিতে আগামীকাল কবি নজরুল কলেজে বৃহত্তর আন্দোলন
৭ দফা দাবিতে আগামীকাল কবি নজরুল কলেজে বৃহত্তর আন্দোলন

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে আগামীকাল (৭ মে) বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দিয়েছে রাজধানীর Read more

উখিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি
উখিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-বালুখালী সড়কে ব্যারিকেড দিয়ে মিনি ট্রাকে ডাকাতি ও গুলির ঘটনা ঘটেছে। এতে একটি মুরগিবাহী মিনি ট্রাকের হেলপার Read more

চায়না দুয়ারী জাল ও বালু উত্তোলনে জড়িত ৭ জনের বিরুদ্ধে ২ মামলা
চায়না দুয়ারী জাল ও বালু উত্তোলনে জড়িত ৭ জনের বিরুদ্ধে ২ মামলা

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা এবং নাগরপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌ-পুলিশ অভিযান চালিয়েছে। গতকাল শনিবার Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম
বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম

তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের Read more

বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব
বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব

নির্বাচনের পরদিনই  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ সভায় নতুন বোর্ড পরিচালকদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন